কাটল জটিলতা, শহীদ মিনারে অভিষেকের সভার অনুমতি দিল সেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশকে ঘিরে জটিলতা কিছুটা কাটল। সেনাবাহিনীর থেকে এই সমাবেশ করার অনুমতি মিলেছে। অনুমতির চিঠি হাতে আসার পর সভাস্থল পরিদর্শন করতে যান কলকাতা পুলিশের কর্তার। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

আরও পড়ুনঃ ইডি-র চোখ এবার অয়নের ব্যাংক লকারে, ডাকা হতে পারে স্ত্রী কাকলিকে

23 11

সভামঞ্চ কীভাবে তৈরি হবে, দর্শকাসন কোথায় হবে, সবকিছু নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা। আগামী ২৯ মার্চ শহিদ মিনারে তৃণমূল যুব ও ছাত্র সমাবেশের যৌথ সমাবেশ। মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

22 12

তাঁর সভা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শহিদ মিনারে অনশন করছিলেন ডিএ আন্দোলনকারীদের একাংশ। সেই কারণে এই সভার অনুমতি প্রাথমিকভাবে দেয়নি সেনাবাহিনী। বলা হচ্ছিল, আদালতের অনুমতি নিয়ে সেখানে অনশন করছেন ডিএ (DA) আন্দোলনকারীরা।

কাটল জটিলতা, শহীদ মিনারে অভিষেকের সভার অনুমতি দিল সেনা

23 12

তাই তাঁদের উচ্ছেদ করা যাবে না। অপর দিকে পুলিশ মনে করছে, সভাস্থলের কাছে আন্দোলনকারীদের সভামঞ্চ। ফলে অশান্তির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে কী ভাবে বিষয়টি মোকাবিলা করে পুলিশ সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন