বিজেপিতে ‘ঘরওয়াপসি’ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তার সঙ্গে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী।জল্পনা তো ছিলই। এবার সেটাই সত্যি হল। শুক্রবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে হল এই যোগদান পর্ব। যোগ দেওয়ার পর অর্জুন সিং বলেন, “২০২১ সালে যেভাবে ভোট পরবর্তী অশান্তি বাংলায় হয়েছে, যেভাবে খুন রাহাজানি হয়েছে সেখানে সবথেকে বেশি আমার এলাকায় লোকজন অত্যাচারিত হন।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতির কাছে দুঃখপ্রকাশ সন্দেশখালির নির্যাতিতদের, আশ্বাস দিলেন দ্রৌপদী মুর্মু

বিজেপি কর্মীদের বাঁচাতে অল্প সময়ের জন্য আমাকে দল থেকে দূরত্ব রাখতে হয়েছিল। খুব কষ্ট করে তাঁদের রক্ষা করতে হয়েছে। তবে বাংলায় তৃণমূলের সরকারের এসব নিয়ে কিছু আসে যায় না। ক্ষমতায় থাকতে পুলিশকে কাজে লাগিয়ে অত্যাচার করতে জানে ওরা।

সন্দেশখালি তার প্রমাণ। প্রতি বিধানসভায় এরকম সন্দেশখালি আছে। প্রতিবাদ করতে পারবেন না কেউ। এমন অত্যাচার বিশ্বে কোথাও হয় না।” পাশাপাশি দিব্যেন্দু অধিকারী বলেন, “আজ আমার জন্য খুব শুভ দিন। আমি আজ বিজেপির সঙ্গে যুক্ত হলাম।”
মহিলাদের ওপর নির্যাতন আর মেনে নিতে পারছিলাম না, ‘ঘরওয়াপসি’ অর্জুনের, সঙ্গে দিব্যেন্দু

দিব্যেন্দু এবং অর্জুনের বিজেপিতে যোগদানকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিজেপি নেতারাই বিজেপিতে যোগ দিলেন। এ আর এমন কী ব্যাপার?” শুভেন্দুর ভাই দিব্যেন্দু প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ‘পরিবারতন্ত্রের’ অভিযোগকেও উস্কে দিয়েছেন কুণাল ঘোষ।



