রাষ্ট্রপতির কাছে দুঃখপ্রকাশ সন্দেশখালির নির্যাতিতদের, আশ্বাস দিলেন দ্রৌপদী মুর্মু

Sandeshkhali: গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাহিনীর হাতে নিগ্রহ হয় ইডি আধিকারিকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়রে লোকসভা নির্বাচন। আগামীকাল ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ। এর মধ্যে সন্দেশখালির মহিলারা পশ্চিমবঙ্গ পেরিয়ে পৌঁছে গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্ট্রপতির কাছে গিয়ে দুঃখপ্রকাশ করে সন্দেশখালির ১১ জন নির্যাতিত। এর মধ্যে ৫ জন মহিলা ও ৬ জন পুরুষ।

আরও পড়ুনঃ ভোটে লড়তে রাজি পবন সিং, আসানসোলে বিজেপি প্রার্থীর প্রচারে ভোজপুরী তারকা-সাংসদ

sendesh1

শুক্রবার ১৫ মার্চ সন্দেশখালির নির্যাতিতদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়েছিলেন সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ড. পার্থ বিশ্বাস। সরাসরি রাষ্ট্রপতিকে তাদের কথা জানায় নির্যাতিতরা। এই ব্যাপারে পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগেও জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় তফসিলি জনজাতি কমিশনের থেকেও রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছিল।

murmu

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাহিনীর হাতে নিগ্রহ হয় ইডি আধিকারিকরা। তারপর থেকে একে একে বাইরে আসতে থাকে তাদের দুষ্কর্মের খতিয়ান। অবশেষে ঘটনার ৫৫ দিন পরে ধরা পরে শেখ শাহজাহান।

রাষ্ট্রপতির কাছে দুঃখপ্রকাশ সন্দেশখালির নির্যাতিতদের, আশ্বাস দিলেন দ্রৌপদী মুর্মু

sandesh

তার আগে অবশ্য ধরা পড়ে তার দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দার। বর্তমানে এই নিয়ে উতপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালি ইস্যুতে রাজ্যকে কার্যত কোণঠাসা করছে বিরোধীরা। নির্বাচনের মুখে সন্দেশখালির মহিলাদের দিল্লিযাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন