Titagarh Blast: এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, সিবিআই তদন্ত চাইলেন লকেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল চালাকালীন ছাদে বিফোরণ। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে টিটাগড় এলাকায়। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বোমাবাজির ঘটনা আকছাড় হলেও স্কুলে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন। পাল্টা সিবিআই তদন্তের দাবিতে সরব হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ Titagarh Blast: স্কুল চলাকালীন ছাদে বোমা বিস্ফোরণ, আতঙ্কে ছাত্রছাত্রীরা

সাংসদ অর্জুন সিংয়ের কথায়, খুব অন্যায়পূর্ণ কাজ হয়েছে। প্রশাসন লসকাল থেকে অত্যন্ত সক্রিয় রয়েছে। আমাদের আশা রয়েছে তাঁরা অতি শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে। আমার ধারণ, কোনও কাউকে ভয় দেখানোর জন্য, স্কুলকে ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। বাচ্ছারা এখানে পড়াশুনা করে। এটা অদ্ভুত ঘটনা। এটা আমাদের এলাকায় কোনদিন হয়নি।

একইসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, লকেট চট্টোপাধ্যায় কী বলছেন কি না বলছেন, ওটা ওনার ব্যাপার রয়েছে। কিন্তু বাংলাকে শুধুমাত্র কলুষীত করলে বাংলার মানুষ ওনাকে ক্ষমা করবে না। অপরাধ সব জায়গায় রয়েছে। অপরাধীকে কোন পুলিশ, কোন এজেন্সি দ্রুত ধরতে পারে, সেটাই মূল কথা। অপরাধা কেউ বন্ধ করতে পারবে না। অপরাধকে দ্রুত ধরিয়ে দেওয়া প্রশাসনের কাজ। আমার মনে হয় আমাদের পুলিশ খুব দ্রুত ধরতে পারবে।

এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, টিটাগড়ের ঘটনায় ঘনাচ্ছে রহস্য 
এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, টিটাগড়ের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

তাঁর সংযোজন ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় দুষ্কৃতি তো রয়েছে, এর মধ্যে কোনও সন্দেহ নেই। দুষ্কৃতিকে ধরাও হচ্ছে। এর মধ্যে কোনও সন্দেহ নেই। আমাদের বিচারব্যবস্থা খুব ধীর গতিতে চলে। তাই তাঁদের সাজা হতে হতে বয়স হয়ে যায়। সাংসদের কথায়, যদি কোন বাচ্ছা আহত হত তাহলে দেহ পাওয়া যেত না। তাই পুলিশকে অতি সক্রিয় হয়ে এটাকে ধরতে হবে।

পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলেন, পুরো বাংলাটা সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে গেছে। বাড়িতে বাড়িতে এখন শিল্প নেই একটাই শিল্প তৈরি হয়েছে। বোমা শিল্প। এরা ছোট বাচ্ছাদের ছাড়ছে না। সেদিন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বল;এছে মাথায় গুলি করতাম, সেকারণেই এই ঘটনা ঘটছে। একইসঙ্গে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি সাংসদ।

এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, টিটাগড়ের ঘটনায় ঘনাচ্ছে রহস্য 
এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, টিটাগড়ের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়েছে, সিঁড়ির ঘর লাগোয়া একটি ঘরেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। বোমা এখানে মজুত ছিল? নাকি বাইরে থেকে ছোঁড়া হয়েছে কী না খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

স্কুল শিক্ষকদের তরফে জানানো হয়েছে, এদিন ১১ টা ৪৫ নাগাদ দ্বিতীয় পিরিয়ড চলছিল। হঠাৎ জোরালো শব্দ পাওয়া যায়। অনেকেই ভেবেছিলেন বাইরে হয়েছে। বাইরে বের হতেই দেখা যায় ওপর থেকে ভালো ধোঁয়া বের হচ্ছে। সকলে ওপরের দিকে ছুটতে থাকে। দেখা যায় সিঁড়ি ঘর লাগোয়া একটি বোমা পড়েছে।স্প্লিন্টার উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, টিটাগড়ের ঘটনায় ঘনাচ্ছে রহস্য 

এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, টিটাগড়ের ঘটনায় ঘনাচ্ছে রহস্য 
এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, টিটাগড়ের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

এর আগে উত্তর ২৪ পরগণার একাধিক জায়গায় বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। এরই মধ্যে স্কুল চালাকালীন বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। স্টেশনরোড লাগোয়া এলাকায় বোমাবাঝির কারণ কী? খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত