Arijit Singh: মেজাজ হারালেন শান্ত স্বভাবের গায়ক, কিন্তু কার ওপর, কী কারনে এত চটলেন অরিজিৎ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গায়কদের মধ্যে একজন অরিজিৎ সিং। তার যশ, খ্যাতি এখন সারা বিশ্ব ছাপিয়ে গেছে। গানের জন্য তো তার জগৎ জোড়া খ্যাতি রয়েইছে। কিন্তু তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার মিষ্টি স্বভাব এবং তার সাথে সাথে তার সাদামাটা জীবনযাপন। তবে সম্প্রতি সেই মেজাজই হারালেন গায়ক। রেগে আগুন হয়ে গেছেন তিনি। কিন্তু তার পেছনে কারন কী?

আরও পড়ুনঃ অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প

অরিজিৎ সিং প্রচারের আলোতে যেতে পছন্দ করেন না। ক্যামেরা বা মিডিয়া থেকে তিনি বেশ দুরেই থাকেন। কিন্তু অনুরাগীদের আবদারে তাকে প্রায়শই বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে অনুষ্ঠান করতে হয়। সম্প্রতি তেমনই এক জায়গায় শো করতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা।

download 1 8

সেই ঘটনারই ভিডিও করেন কোন একজন। যা সামাজিক মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে অরিজিত গাড়িতে করে যাচ্ছেন। এবং কয়েকজন অনুরাগী মিলে তার গাড়ির পিছনে তাকে ধাওয়া করছে। এবং একের পর এক হর্ন মারে তারা। শেষমেশ অরিজিত তার গাড়ির কাঁচ খুলে দেয়। এরপর কাচ নামিয়ে অনুরাগীর দিকে একের পর এক প্রশ্নের বান ছুড়ে দেয়।

মেজাজ হারালেন শান্ত স্বভাবের গায়ক, ভাইরাল ভিডিও 

download 11

অরিজিত বেশ খানিকটা গম্ভীর ভাবেই বলেন কাকে ধাওয়া করছেন? এতগুলো হর্ন ই বা কেন বাজালেন? আপনি আমার সাথে দেখা করবেন বলে এত গুলো মানুষকে সমস্যায় ফেলতে পারেন না। অরিজিতের এরুপ ব্যবহারে বেশ অবাক হয়েছেন সকলেই। এইভাবে এর আগে অরিজিতকে মেজাজ হারাতে কখনই দেখতে পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত