Anushka Sharma: অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেশ কিছুদিন ধরে বলিউডের অন্তরে একটি খবর ঘোরাফেরা করছিল। ফের দ্বিতীয়বারের জন্য নাকি মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। এমনকি তাদের ঘনিষ্ঠ মহল সূত্রেও এমনটাই খবর পাওয়া গিয়েছিল বলে জানা গেছে। তবে অনুষ্কা এবং বিরাট এর মধ্যে কেউই এই বিষয়ে এখন অব্দি মুখ খোলেননি। এই খবর কি আদৌ সত্য নাকি রটনা তা নিয়ে বেশ সন্দেহ ছিল।

আরও পড়ুনঃ সকলকে লুকিয়ে মলদ্বীপে হানিমুন সারলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে ছবি

সম্প্রতি পাওয়া একটি ভিডিও বলছে, অনুষ্কা দ্বিতীয়বারের জন্য মা হতে চলছে ঘটনাটি একদম সত্য। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় আর সেই ভিডিওতে দেখা যায় হাত ধরে তাদের লবিতে ঘুরছেন। আর সেখানেই দূর থেকে বোঝা যায় অনুষ্কার বেবি বাম্প। সমাজ মাধ্যমে এই ভিডিও ঘোরাফেরা করছে। যার থেকে প্রমাণ হয় অনুষ্কা প্রেগন্যান্ট। অনুরাগীরা অপেক্ষা করছে কবে তারা নিজের মুখে এই সুখবর সকলকে জানাবেন।

অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প
অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প

কিছু সপ্তাহ আগে জানা গিয়েছিল। কয়েকজন সাংবাদিক নাকি অনুষ্কা এবং বিরাটকে ক্লিনিকের সামনে দেখতে পেয়েছিলেন। তাদের দুজনের ছবি তুলতে গেলে তারা দুজনেই আটকে দেয। বিরাট জানায় এই খবর জানো বাইরের কেউ জানতে না পারে। তারা নিজের মুখেই তাদের বাবা-মা হবার কথা জানাতে চায়। এই খবরে সত্যতা যাচাই করে দেখেনি নজরবন্দি। এই ঘটনা ভাইরাল হবার পর পেরিয়ে গেছে বেশ কিছু সপ্তাহ কিন্তু এখনো পর্যন্ত অনুষ্কা বা বিরাট কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প

অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে অনুষ্কাকে কোন ফিল্মি অনুষ্ঠানে বা ছবিতে কাজ করতে দেখা যাচ্ছে না। তিনি ক্যামেরা থেকে একটু দূরে দূরেই রয়েছেন। কেন এত আড়াল লুকোচুরি এই নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। ক্যামেরার সামনে কখনো বা ধরা পড়লেও অনুষ্কা তার পেটটি আড়াল করার চেষ্টা করছেন। এই ঘটনাও কিন্তু লোক চক্ষুর আড়াল হয়নি। এখন শুধু অপেক্ষা অনুষ্কা বিরাট দুজনের মধ্যে কারোর একজনের মুখ খোলার। আসবে কি খুশির খবর নাকি নিরাশ হতে হবে অনুরাগীমহলকে? এই প্রশ্নই ভাবাচ্ছে।

অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প
অনুষ্কার দ্বিতীয়বার মা হাওয়ার খবর সত্য! ভাইরাল ভিডিওতে স্পষ্ট বেবি বাম্প

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন