Arijit Singh: বিশ্বজয় বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের, তিনিই এখন বিশ্বের তৃতীয় জনপ্রিয় গায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বজয় করলেন বাংলার সোনার ছেলে অরিজিৎ সিং৷ একের পর এক নজির গড়ে চলেছেন তিনি৷ একটা কিংবা দুটো নয় মোট ১২ টি গ্র্যামি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে৷ বলে বলে কীভাবে গোল দিতে হয় তা বেশ ভালই জানেন অরিজিৎ৷

আরও পড়ুন: ‘বৌ আগে, আমার সন্তান পরে’, অবশেষে মুখ খুললেন শরিফুল রাজ

এবার এক গোলেই টেলর সুইফটের মতো জনপ্রিয় পপতারকাকে পিছনে ফেললেন অরিজিৎ । কী এমন করলেন গায়ক? সারা দেশ জুড়ে জনপ্রিয়তার তুঙ্গে অরিজিৎ। জনপ্রিয়তায় তিনি এবার ছাড়িয়ে গেলেন আন্তর্জাতিক তারকা টেলর সুইফট, বিলি এলিস, এমিনেমকে। স্পটিফাইয়ে প্রথম তিন সংগীতশিল্পীর মধ্যে তিনি একজন।

1 17

এই অ্যাপে জনপ্রিয়তার নিরিখে তিনি হলেন তৃতীয় সেরা সংগীতশিল্পী। স্পটিফাইয়ে তিনি তৃতীয় সেরা সংগীতশিল্পী যাকে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন।এই সাফল্যের কারণ তাঁর কন্ঠ, তাঁর গাওকী, ফ্যানেদের প্রতি তাঁর ব্যবহার। গায়ক অরিজিতের পাশাপাশি মানুষ অরিজিতেরও ভক্ত সংখ্যা নেহাত কম নয়।

বিশ্বজয় বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের, তিনিই এখন বিশ্বের তৃতীয় জনপ্রিয় গায়ক

2 18

ফ্যানেদের কাছ থেকে বরাবরই ভালোবাসা ও সাপোর্ট পেয়েছেন তিনি। স্পটিফাইয়ে অরিজিৎ সিংয়ের অনুরাগীর সংখ্যা ৮ কোটি ৬০ লক্ষেরও বেশি৷জিয়াগঞ্জের ছেলের এই সাফল্যে আজ গর্বিত ভারতবাসী৷

3 15

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত