আপনারা দলেই থাকছেন তো? হলদিয়া পুর বৈঠকে নজিরবিহীন প্রশ্ন ফিরহাদের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আপনারা দলেই থাকছেন তো? হলদিয়া পুর বৈঠকে নজিরবিহীন প্রশ্ন ফিরহাদের ।শুভেন্দুকে নিয়ে এখনও কাটেনি জট। রোজই তাঁকে নিয়ে চাপানউতোর চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলদিয়ায় কাউন্সিলরদের মন বুঝতে এবার তাদের সঙ্গে বৈঠক করলেন, পুরমন্ত্রী ফিরাদ হাকিম।

আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর ছবিতে আগুন BJP-র, গ্রেফতার ২৫! ফাঁকা রাস্তায় ক্রিকেট খেললেন অশোক।

এই বৈঠকে উপস্থিত ছিলেন, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক ও উপ পুরপ্রধান সুধাংশু মন্ডল। ছাড়াও এদিনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন, হলদিয়া পুরসভার প্রায় ২৩ জন কাউন্সিলর। কিন্তু হঠাৎ জরুরি বৈঠক ডাকার কারণ কি? শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ার পরই হলদিয়া পৌরসভার প্রতিনিধিদের মধ্যে এর কতটা প্রভাব পড়েছে তা খতিয়ে দেখার জন্যই এই বৈঠক।

এদিন পুরসভার পুরপ্রধান, উপ পুরপ্রধান সহ মোট ২৯ জন কাউন্সিলরকে ডেকে পাঠানো হয়। আর ২৯ জনের মধ্যে বৈঠকে হাজির হন মোট ২৫ জন। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন বৈঠকে পুরসভার মোট ২৫ জন সদস্যকে ফিরাদ হাকিম সরাসরি প্রশ্ন করেন, “আপনারা কোনদিকে? আপনারা দলেই থাকছেন তো?”

আপনারা দলেই থাকছেন তো? হলদিয়া পুর বৈঠকে নজিরবিহীন প্রশ্ন ফিরহাদের ।এই বৈঠকের মূল কারণ ছিল, প্রতিনিধিদের মন জানা। “সব কাউন্সিলরই এসেছেন। এবং বলেছেন আমরা সবাই দিদির অনুগামী। আমরা কোনও ব্যক্তির অনুগামী নই। দলের বাইরে যদি কেউ যায় সেখানে আমরা নেই। আমরা সবাই দিদিরই অনুগামী।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর