কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন BJP-র, গ্রেফতার ২৫! কৃষি আইনের বিরোধিতায় ও কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আজ দেশজুড়ে চলছে বনধ। পাশাপাশি সোমবার উত্তরকন্যা অভিযানে উলেন রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপি ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। এই দুই বনধ ঘিরে থমথমে শিলিগুড়ি।
আরও পড়ুনঃ ২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল সভা; কৃষক বনধ কে সমর্থন না করেও সম্মান মমতার।
১২ ঘন্টার বনধ ঘিরে তৃণমূল-বিজেপি হাতাহাতি হয় কিছুক্ষন আগে। এমজি মোড়ে বিজেপি-র যুব মোর্চা রাস্তা আটকায়। হয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন BJP-র, আগুন লাগিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পোস্টারে। এই ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এদিন কোচবিহার জেলা পরিষদ দপ্তর ভাঙচুর করে বিজেপি সমর্থকরা।
অন্যদিকে রাস্তায় নেমেছেন বাম নেতা কর্মীরাও। এদিন বনধের কারনে শিলিগুড়িতে একেবারে শুনসান রাস্তা। আর সেই রাস্তায় ক্রিকেট খেলায় মাতলেন এলাকার বিধায়ক তথা পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য। ভারত বন্ধের সমর্থনে পথে নেমে হিলকার্ট রোডে সিপিআইএম দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনের সামনে ক্রিকেট খেললেন অশোক।
আরও পড়ুনঃ হতশ্রী পারফরম্যান্স ওপেনিং জুটির, টেস্ট সিরিজ শুরুর আগে অস্বস্তি ভারতীয় শিবিরে
কৃষি আইনের বিরোধিতায় ডাকা ভারত বনধকে সমর্থন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি ও শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়িতে দেশজুড়ে ডাকা বনধের প্রভাব দেখা যায়। বাস পরিষেবার পাশাপাশি টোটো,অটো চলাচলের সংখ্যাও ছিল কম।এদিন বনধের সমর্থনে রাস্তায় নামে বিভিন্ন বাম সংগঠন ও বামফ্রন্টের শরিক দলগুলি৷ হিলকার্ট রোডে টোটো ও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেগুলি ঘুরিয়ে দেয় বনধ সমর্থনকারীরা।



