নজরবন্দি ব্যুরোঃ হতশ্রী পারফরম্যান্স ওপেনিং জুটির, টেস্ট সিরিজ শুরুর আগে অস্বস্তি ভারতীয় শিবিরে ।ওয়ান ডে সিরিজে ভারত হারের সম্মুখীন হলেও টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। সিডনির মাঠে হার্দিকের দাপুটে ব্যাটিং সঙ্গে নটরাজনের অবিশ্বাস্য নিয়ন্ত্রিত বোলিং। দুই অস্ত্রে ক্যাঙ্গারুদের ৬ উইকেটে হেলায় হারিয়ে দিয়েছে তারা।
সঙ্গে সঙ্গে টানা ১১ টি টি ২০ ম্যাচ ও টানা দেড় বছর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অপরাজিত থাকার অনন্য নজির গড়েছে তারা। সিডনির এই মাঠ ভারতকে দুহাতে ভরে দিলেও পাসের মাঠে ভারতীয় এ দলের পারফরম্যান্স যথেষ্ট অস্বস্তিতে রাখল তাদের। যেখানে প্রস্তুতি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতিয় এ এবং অস্ট্রেলিয়া এ দল। তিনদিনের এই ম্যাচে তারাই খেলছেন যারা কিছুদিন বাদেই নামবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে। কিন্তু হতশ্রী পারফরম্যান্স কপালে ভাঁজ ফেলছে ভারতীয় শিবিরে।
ওপেনার গিল ও পৃথ্বী শ কন রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। তিনে নামা হনুমা বিহারিও ১৫ এর বেশি করতে পারেরনি। পরে দলের হাল ধরেন অধিনায়ক ও সহ অধিনায়ক রাহানে ও পুজারা। দুজনে যথাক্রমে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেন। চোট সারিয়ে মাঠে নামা ঋদ্ধিও কোন রান করতে পারেননি। ২৪৭ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। জবাবে অস্ট্রেলিয়া এ দল করে ৩০৬ রান। গ্রিন সেঞ্চুরি করেন।
দ্বিতীয় ইনিংসে ভারত ২০০ র কম রান করে(১৮৯রান ৯ উইকেটে)। জবাবে অস্ট্রেলিয়া ১ উইকেত খুইয়ে করেছে ৫২ রান। প্রস্তুতি ম্যাচ ড্র হলেও ব্যাটিং এর জঘন্য পারফরম্যান্স আসন্ন সিরিজে যথেষ্ট চাপে রাখবে ভারতকে তা বলাই যায়। যে সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারন এখন সেই তালিকায় প্রথম ও দ্বিতীয় দল যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত। আরও চিন্তার দলের এক নম্বর ব্যাটসম্যান তথা অধিনায়ক বিরাট পিতৃত্বকালিন ছুটির কারনে শুধু প্রথম টেস্ট খেলবেন।
হতশ্রী পারফরম্যান্স ওপেনিং জুটির, টেস্ট সিরিজ শুরুর আগে অস্বস্তি ভারতীয় শিবিরে ।বাকি ৩ টেস্ট তাকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া।তাই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকটা দায়িত্বই পরবে তরুণ ব্রিগেডের ওপর।



