২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল সভা; কৃষক বনধ কে সমর্থন না করেও সম্মান মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল সভা; কৃষক বনধ কে সমর্থন না করেও সম্মান মমতার। ২১এর নির্বাচন ঘিরে শুরু হয়েছে তৎপরতা। ভোট শুরুর আগে একটা দিনও নষ্ট করতে নারাজ মুখ্যমন্ত্রী। বিরোধী পক্ষকে এক চুলও ছাড়তে রাজি নয় শাসকদল। তাই আজ বনধের দিনেও রানিগঞ্জে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বনধ কে সমর্থন না করলেও কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাই কৃষকের বনধকে সম্মান জানিয়ে ২ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে জনসভার সময়।

আরও পড়ুনঃ লক্ষ্য টিজিটি স্কেল, বিজিটিএ কে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলো পে কমিশন।

- Advertisement -

আজ জনসভার সঙ্গে থাকছে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। রানিগঞ্জের রাজবাড়ি মাঠে মমতা জনসভা হবে বলে জানা গেছে। এদিন বিকাল ৪টে থেকেই সেই সভা অনুষ্ঠিত হতে চলেছে। আজ, মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান ও তবে ওই কর্মসূচির জন্য জেলার অধিকাংশ রুটের বাস তুলে নেওয়া হয়েছে বলে বাস মালিক সংগঠনগুলির সূত্রে জানা গেছে। যদিও মুখ্যমন্ত্রীর সভায় যাতে মানুষের আসতে কোনও অসুবিধা না হয় তার জন্য তৃণমূলের তরফে প্রায় ৬০০ বেসরকারি বাস বুক করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষের জমায়েত হবে ধরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসানসোল পুরসভা সূত্রে জানা গিয়েছে, মাঠের এক দিকে মহিলাদের জন্য ১২টি অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে। মাঠের চার দিকে জলের ট্যাঙ্কার থাকছে। ধুলো ওড়া রুখতে মাঠে সকাল থেকে জল ছেটাবে পুরসভা। জন-সমাগম প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাবি করেছেন, ‘‘ঐতিহাসিক জমায়েত হবে মঙ্গলবার।’’

কিন্তু করোনা আবহের মধ্যে এমন সমাবেশ কিভাবে? পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমণ এড়াতে মাঠে ঢোকার মুখে তাপমাত্রা মাপা হবে। পাশাপাশি, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হচ্ছে। সাথে থাকছেন জেলা স্বাস্থ্য দফতর স্বাস্থ্য শিবির।’’ মুখ্যমন্ত্রী আসবেন তাই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে চারদিক। নিরাপত্তার জন্য প্রায় ১,৫০০ জন পুলিশকর্মী মোতায়েন থাকবেন। থাকছে পুলিশের দু’টি কন্ট্রোল রুমও।

মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন লোকসভা নির্বাচনে জেলার ন’টি বিধানসভাতেই পিছিয়ে ছিল তৃণমূল। লোকসভা নির্বাচনের পর এই প্রথম সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। এদিকে এই জেলাতেই খনি এলাকায় দফায় দফায় সিবিআই হানা নিয়ে পারদ চড়েছে রাজনীতির।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর