৫ মাস পর হাইকোর্টে জামিন পেলেন আরাবুল, চাপানো হয়েছে একাধিক শর্ত

Arabul Islam: কী কী শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করা হয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। এর আগেও একাধিক মামলায় জামিন পেয়েছেন আরাবুল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জামিন পেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল কে গ্রেফতার করা হয়েছিল। ভোটপর্ব চলাকালীন জেলেই কাটাতে হয়েছে তাকে।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে শর্তসাপেক্ষে তৃণমূল নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

৫ মাস পর হাইকোর্টে জামিন পেলেন আরাবুল, চাপানো হয়েছে একাধিক শর্ত

তবে কী কী শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করা হয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। এর আগেও একাধিক মামলায় জামিন পেয়েছেন আরাবুল। বারুইপুরের এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনার পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার মতো অভিযোগও ছিল আরাবুলের বিরুদ্ধে। গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

গ্রেফতারির পর আরও ২টি মামলা যোগ হয় তার নামে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের তৃণমূল নেতা। কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন আরাবুল। অন্যদিকে লোকসভা ভোট মিটতেই দক্ষিণ ২৪ পরগনায় প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।

৫ মাস পর হাইকোর্টে জামিন পেলেন আরাবুল, চাপানো হয়েছে একাধিক শর্ত

৫ মাস পর হাইকোর্টে জামিন পেলেন আরাবুল, চাপানো হয়েছে একাধিক শর্ত

দিনকয়েক আগে আরাবুল ইসলামের দিকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করেছেন আর এক দাপুটে নেতা শওকত মোল্লার। শওকতের অভিযোগ, দল টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিতেন আরাবুল তার পাশাপাশি পঞ্চায়েত প্রধান করার জন্যও কারোর কারোর কাছ থেকে টাকা তুলতেন আরাবুল ইসলাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর