নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন বিরাট এবং অনুষ্কা। সেখানেই এক আকর্ষণীয় ঘটনা ঘটল। সেই অনুষ্ঠানে অনুস্কা সবাইকে জানায় তার মোবাইলে তার স্বামী বিরাটের নাম ‘পতি পরমেশ্বর’ নামে সেভ করা আছে। শুধু তাই নয় সেই অনুষ্ঠানে বিরাটকে নকলও করেন তিনি।
আরও পড়ুনঃ পূর্বে প্রেম পেয়েছিল পরকীয়ার তকমা! এবার সুস্থ সম্পর্কের টিপস দিলেন রোমিও জুটি নুসরত-যশ


স্ত্রীর ওই কাণ্ড দেখে লজ্জায় পরে যান বিরাট। বিরাটের ব্যাপারে অনুস্কা বলেন ““কখনও কখনও বোলাররাও উইকেট নিয়ে ওরকম লাফায় না, যতটা বিরাট করে।” স্ত্রীর এই কথার জবাবে বিরাট বলেন “মাঠে ও রকম করে ফেলি ম্যাচের মধ্যে। পরে রিপ্লে দেখে আমি নিজেই লজ্জা পাই।”

সেই অনুষ্ঠানে বিরাট এবং অনুস্কা খেলার মাঠের অভিনয় করে দেখায়। সেখানে বিরাট ব্যাট করার অভিনয় করে। এবং তার সাথে তারই পেছনে উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন অনুস্কা। তার পর বিরাটকে ‘স্লেজ’ করেন অভিনেত্রী। এবং অনুস্কা বিরাটকে বলে “চলো চলো বিরাট, আজ তো একটু রান করে করো।” যা শুনে হেসে ফেলে বিরাট।


‘পতি পরমেশ্বর’ এর সামনেই প্রেমের প্রস্তাব পেলেন অনুষ্কা, কার থেকে?

এরপরই অনুস্কা জড়িয়ে ধরে বিরাটকে। এর পর অনুস্কাকে ওই অনুষ্ঠানে একটা সংলাপ বলতে বলা হয়। তারপর অনুস্কার সাথে সাথে বিরাট ও সেই সংলাপ বলতে শুরু করে। যা শুনে ভীষণ খুশি হয়ে যায় অনুস্কা এবং আনন্দে উৎসাহিত হয়ে যায় তিনি বলেন “মনে হচ্ছে আমাকে প্রেমপ্রস্তাব দিল বিরাট।”







