নজরবন্দি ব্যুরোঃ এবার নড়ছেন অনুপম হাজরা! রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন শুরু হয়েছে তাঁর মন্তব্য কে কেন্দ্র করে। বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা তোপ দেগেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব কে। তাঁর অভিযোগ নতুনদের নিয়ে মাতা মাতি করতে গিয়ে পুরনোদের সম্মান দেয়নি বিজেপি। সেই কারনেই আজ বিরোধী বেঞ্চে বসতে হচ্ছে। এদিন বিজেপি শীর্ষ নেতাদের উদেশ্যে সরাসরি আক্রমণ শানিয়েছেন অনুপম।
আরও পড়ুনঃ স্কুল খোলার নোটিশ নেই, ২২ নভেম্বর থেকে সশরীরে পরীক্ষা কিভাবে? উদ্বিগ্ন বিকাশভবন
বোল্পুরের প্রাক্তন সাংসদের কথায়, “পুরনো নেতা, কর্মীদের গুরুত্ব না দিয়ে যারা সদ্য তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল, আমরা তাঁদের নিয়ে বেশি মাতামাতি করেছি। সেলিব্রিটিদের পেয়ে আমরা পুরনো কর্মীদের ভুলেছি। অনেকেই ভেবেছেন, এই নবাগতদের নিয়েই বোধহয় বিজেপি। আর এটাই ভুল ছিল৷ এই কারণেই হার হয়েছে আমাদের।” তাঁর সংযোজন, “আমাদের একটা শিক্ষা হয়েছে। আমাদের রাজ্য নেতাদেরও দোষ ছিল।”
অনুপমের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। শমীক বলেছেন, “দল নিয়ে ব্যক্তিগত মতামত এভাবে সংবাদমাধ্যমে প্রকাশ করা যায় না।” প্রশ্ন উঠছে তাহলে কি পুরনো দলে ফেরার সময় এসে গেছে অনুপমের? কারন জানতে গেলে ফিরতে হবে ২০১৯ সালে। নির্বাচনের সময়, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন অনুপম। এমনকি পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
পুরনো দলে ফেরার সময় এসে গেছে? বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম হাজরা

তখন অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘‘ও বোকামি করেছে। হুট করে, আমাকে না জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি তো ওকেই প্রার্থী করতাম। মুখ্যমন্ত্রীকেও জানিয়ে দিয়েছিলাম।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘অনুপম বোলপুরের ছেলে। ওর বাবা আমার বন্ধু। ও চাইলে দলে ফিরিয়ে নিতে পারি ওকে। সাংসদ হতে চাইলে বলুক। আমি কথা বলব মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাজ্যসভা আছে তো!’’



