Anubrata Mondal: সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের চাল ব্যবসায়ী, উঠে এল বিস্ফোরক তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের সময়সীমা। তার আগে অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের নজরে এবার অনুব্রত ঘনিষ্ট রাইস মিলের ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। তাঁর ব্যাঙ্ক ৬৬ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। সেটাই এখন সিবিআইয়ের নজরে। এর আগে রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হলেও সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের চাল ব্যবসায়ী।

আরও পড়ুনঃ CPIM: নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তে আপত্তি নেই, সম্পত্তি বৃদ্ধি মামলায় সাফ জানালেন সেলিম-তন্ময়

শুরু থেকেই সিবিআই অনুমান করছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। শুরু থেকে টিম অনুব্রতর মধ্যে বিশেষ নজরে ছিলেন রাজীব। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা লেনদেন হয়েছিল? সেটাই জানার চেষ্টা করছে সিবিআই।

সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের চাল ব্যবসায়ী, আগামী দিনে তলব 
সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের চাল ব্যবসায়ী, আগামী দিনে তলব

সিবিআই সূত্রে খবর, এর আগে রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আধিকারিকরা। অনুব্রত ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম রাজীবের ওপরে আগে থেকেই সন্দেহ ছিল সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে সেগুলোকে সামনে রেখেই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই আধিকারিকরা।

সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের চাল ব্যবসায়ী, আগামী দিনে তলব 

সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের চাল ব্যবসায়ী, আগামী দিনে তলব 
সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের চাল ব্যবসায়ী, আগামী দিনে তলব

অন্যদিকে, আজই  বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে শুরু হয়েছে সিবিআইয়ের অভিযান। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক নথি আধিকারিকরা পেয়েছেন। পাশাপাশি অনলাইনে নথিভুক্ত জায়গাজমি সম্পর্কেও তথ্য তলব করছেন সিবিআই আধিকারিকরা। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি এবং তাঁর আত্মীয়ের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে? তা জানতেই শুরু হয়েছে অভিযান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত