২২০ আসন না পেলে রাজনীতি ছাড়ব, বাংলায় NRC করতে এলে রক্তগঙ্গা বইবে! হুঙ্কার কেষ্টর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২২০ আসন না পেলে রাজনীতি ছাড়ব, চ্যালেঞ্জ করলেন অনুব্রত। এদিন কেতুগ্রামে সভা করেন কেষ্ট। বড়দিনের দুপুরে ব্যাপক জনসমাগম হয় তৃনমূলের সভায়। ভরা সভায় কার্যত বিজেপি-র উদ্দেশ্যে হুঙ্কার দেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি প্রশ্ন তোলেন বিজেপি-র ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।

আরও পড়ুনঃ ৪ বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা, অভিযুক্তকে পিটিয়ে খুন নির্যাতিতার পরিবারের

এদিন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ভিড়ে ঠাসা জনসভা থেকে প্রশ্ন তোলেন, “যদি বিজেপি সোনার বাংলা তৈরি করতে পারে তবে সোনার ভারত কেন হল না? কেন এভাবে হেনস্তার মুখে পড়তে হচ্ছে কৃষকদের, দরিদ্র মানুষকে?” অনুব্রত জানিয়ে দেন, কোনভাবেই বাংলায় এনআরসি করতে দেবেন না।

আরও পড়ুনঃ কেন্দ্র ও রেলমন্ত্রক চাইছে সাধারণ মানুষ রেল ভুলে যাক, বেসরকারিকরণ ইস্যুতে তোপ এআরএফ সভাপতির

এনআরসি আটকানোর প্রসঙ্গে অনুব্রতর হুঙ্কার, “প্রয়োজনে রক্ত গঙ্গা বইবে, কিন্তু বাংলায় এনআরসি হবে না।” এদিন কেষ্ট বিজেপি কে ‘বেইমান, মিথ্যেবাদী আখায় ভূষিত করেন।’ পাশাপাশি তৃণমূল সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেন তিনি। জানিয়ে দেন, “৫ বছরে প্রত্যেকে ২৫ লক্ষ টাকার চিকিৎসা পাবেন বিনামূল্য। দেশের আর কোনও রাজ্যে এমনটা হয়নি। রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, কার্যত সব কিছুই বিনামূল্যে হাতের নাগালে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা কোথাও হয় না।”

২২০ আসন না পেলে রাজনীতি ছাড়ব, বিজেপি কে এভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অনুব্রত মন্ডল এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, “অতই যদি খারাপ হত তৃণমূল, তাহলে তিনটে দপ্তরের মন্ত্রিত্ব, ১৮ টা চেয়ারম্যানের পদ নিলেন কেন? বাবা এমপি, বাড়িতে একটা চেয়ারম্যান নেওয়ার কী দরকার ছিল? ও বাঁচার জন্য গিয়েছে।” পাশাপাশি তাঁর হুঙ্কার, “একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব।” উল্লেখ্য গত ২০১৯ লোকসভা নির্বাচনেও কেষ্ট চ্যালেঞ্জ করেছিলেন রাজনীতি ছাড়ার। যদিও চ্যালেঞ্জ হারলেও কথা রাখেন নি অনুব্রত মণ্ডল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন