Anubrata Mandal: আর রক্ষাকবচ নয়, এবার অনুব্রতকে সমন পাঠাবে সিবিআই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচারকাণ্ড মামলায় সিবিআইয়ের সাঁড়াশি চাপের মুখে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হল আর রক্ষাকবচ নয়।  অর্থাৎ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে এবার কেষ্টকে যেতেই হবে।

আরও পড়ুনঃ Covid Update: ক্রমশ তলানিতে ঠেকেছে করোনা সংক্রমণ, চিন্তায় রাখছে মৃত্যুহার

মঙ্গলবার একক বেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালত নির্দেশ দেয়, এই মামলায় একক বেঞ্চ যে রায় দিয়েছে, তা বহাল থাকবে।

EC puts controversial TMC leader Anubrata Mondal under surveillance - Hindustan Times

গত ৪ মার্চ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তৃতীয়বারের জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই। ১৫ মার্চ সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ সেই রায় খারিজ করে দেয়।

আর রক্ষাকবচ নয়, এবার সিবিআইয়ের জেরার মুখে অনুব্রত 

আর রক্ষাকবচ নয়, এবার সিবিআইয়ের জেরার মুখে অনুব্রত 
আর রক্ষাকবচ নয়, এবার সিবিআইয়ের জেরার মুখে অনুব্রত

সিঙ্গেল বেঁচে শুনানি চলাকালীন অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছিলেন, অনেক তদন্তে দেখা গিয়েছে সিবিআই সাক্ষী হিসাবে ডেকে গ্রেফতার করে নেয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেই অভিসন্ধি রয়েছে কী? আদালতের কাছে তা পরিষ্কার করুক সিবিআই। সিবিআইকে জানাতে হবে শুধু বয়ান রেকর্ড করেই ছেড়ে দেবে। অনুব্রতকে গ্রেফতার করা হবে না।

আগামিদিনে সিবিআই যদি বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করেন, তাহলেও তাঁর সঙ্গে যেন আদালতের রক্ষাকবচ থাকে। ১৬ মার্চ সেই মামলার শেষ শুনানি। রায়দান স্থগিত রাখা হয়। মঙ্গলবার তারই রায়দান করল আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর