Anubrata Mondal: জেলের মাছের রুচি নেই কেষ্টর, তাই মাছ মাংসের আবদার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতের পর বর্তমানে তিনি রয়েছেন আসানসোল বিশেষ সংশোধনাগারে। গত মঙ্গলবার অনুব্রতকে জেরা করতে আসানসোল জেলে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানেই অনুব্রত তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসা করেন তাঁর কোন অসুবিধা হচ্ছে কিনা। আর ঠিক তখনই কেষ্ট তাদের কাছে আবদার করেন তাঁর দুটি পছন্দের খাওয়ারের।

আরও পড়ুন: ৫ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আত্মনির্ভর হচ্ছে ভারত?

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল তাঁদের বলেছেন, জেলে যে ‘চালানি’ মাছ খেতে দিচ্ছে তাতে তাঁর লম্বা ঢেকুর উঠছে। তাই, একটু দেশি মুরগির ঝোল আর পুকুরের টাটকা পোনা মাছ (‌‌দেশি মাছ) হলে দুপুরের খাওয়াটা ভাল হয়। অনুব্রতর এই আবদারের কথা সিবিআই কর্তারা ভেবে দেখতে বলেছেন জেল কর্তৃপক্ষকে। সিবিআই-এর কাছে অনুব্রতের আর্জি শুনে বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছেন জেল কর্তৃপক্ষ।

তবে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, সকাল, দুপুর ও রাতের খাওয়াদাওয়া নিয়ে প্রথম ক’টা দিন কিছুই বলেননি অনুব্রত। জেলে প্রাতরাশে মুড়ি, চিঁড়ে, ছাতু দেওয়া হয়। অনুব্রতের আর্জি মেনে তাঁকে রুটি-তরকারি দেওয়া হচ্ছে। সপ্তাহে দু’-তিন দিন দুপুরে ডিম, মাছ বা মুরগির মাংস থাকে। অনুব্রতকেও তা-ই দেওয়া হচ্ছে। অনুব্রত তাতে যে আপত্তি জানিয়েছেন, তা-ও নয়।

জেলের মাছের রুচি নেই কেষ্টর, তাই মাছ মাংসের আবদার
জেলের মাছের রুচি নেই কেষ্টর, তাই মাছ মাংসের আবদার

এদিকে, জেল কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডলের জন্য ভার্চুয়াল শুনানির আবেদন করেছে বলেও খবর। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাই গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের আদালতের শুনানি প্রক্রিয়া ভার্চুয়াল মাধ্যমে হোক, এমনই দাবি করেছে আসানসোল জেল কর্তৃপক্ষ। হাজিরার জন্য তাঁকে বাইরে আনা হলে উত্তেজনা সৃষ্টি হতে পারে, তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই আবেদন করেই তাঁর জন্য ভার্চুয়াল শুনানির আর্জি জানান হয়েছে বিশেষ সিবিআই আদালতের বিচারককে।

জেলের মাছের রুচি নেই কেষ্টর, তাই মাছ মাংসের আবদার

6 5

একই দিন, বীরভূমের খয়রাশোলে এক সভায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে তিনি জেলে সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, “যেদিন অনুব্রতকে বিধাননগর আদালতে আনা হয়, ফেরার পথে তাকে একটি নতুন মোবাইল ফোন দেওয়া হয়। তাই মামলাটি অন্য রাজ্যে সরানো হোক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন