নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশন একাধিক নেতা-নেত্রীদের তাদের বক্তব্যের ভিত্তিতে শোকজ করছে। এবার বিতর্কিত বক্তব্যের জন্য নির্বাচন কমিশন শোকজ করল বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ রাত ১১ টার মধ্যে কমিশনের শোকজের ভিত্তিতে জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ৩০০ সংক্রমণে থালা বাজিয়ে লকডাউন করেছিলেন, ৯০০ মৃত্যুতে বাংলায় জনসভা করছেন মোদি!


মূলত বীরভূম জেলার বিজেপি অনুব্রত’র ‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে’ এই কথাতেই আপত্তি তুলে আগেই বীরভূমের নির্বাচনে দায়িত্বে থাকা আধিকারিককে চিঠি দেয় । তাদের দাবি, মিছিল কিংবা মিটিং-এ বারবার ‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ব্যাট বল নিয়ে খেলা হবে। এই খেলায় আম্পায়ার নির্বাচন কমিশন ও আহতদের হাসপাতালে ভর্তি করা হবে।’
এই মন্তব্য বারবার জেলাজুড়ে করছেন তৃণমূল নেতা। আদপে এটা কোনও খেলা নয়, প্রচ্ছন হুমকি দিচ্ছেন অনুব্রত, এই মর্মে কমিশনে চিঠি দেয় বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে আজ শোকজ করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ আজ রাত ১১ টার মধ্যে জবাব দিতে হবে, নইলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন।







