নজরবন্দি ব্যুরো: পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার প্লাম্বকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাকে আমেরিকার প্রতিরক্ষা দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি (সামরিক ক্রয় এবং স্থিতিশীলতা) পদে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুনঃ মোদী জামানায় এবার বাড়তে চলেছে রক্তের দামও, ‘আচ্ছে দিন’ এবার সত্যিই এলো
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাধা এক সময় লন্ডন স্কুল অফ ইকনমিক্সে শিক্ষকতা করেছেন। আমেরিকার প্রতিরক্ষা দফতরে যোগদানের আগে তিনি গুগলে কর্মরত ছিলেন। তার আগে ফেসবুকের নীতি বিশ্লেষণ সংক্রান্ত বিভাগের প্রধানের দায়িত্বও সামলেছেন।

এছারাও ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী এর আগে মার্কিন প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ডিপার্টমেন্ট অব ডিফেন্স, ডিপার্টমেন্ট অব এনার্জির পাশাপাশি হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষপদে আসীন ছিলে রাধা আয়েঙ্গার প্লাম্ব।

মার্কিন প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, প্রতিরক্ষা দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি হলেন রাধা আয়েঙ্গা

সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কানে যায় এই তরুণীর মেধা ও বুদ্ধিমত্তার কথা। সে কারণে মার্কিন প্রতিরক্ষা দফতরের অ্যাকুইজিশন অ্যান্ড সাস্টেনমেন্টের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নেন। সূত্রে পাওয়া খবরে আরও জানা গিয়েছে, আগামী সপ্তাহে রাধা আয়েঙ্গার শুরু করবেন তাঁর নতুন জীবন।



