Airport: কলকাতা থেকে অদূরে আরও একটি বিমানবন্দর, চলছে জমি দেখার কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা থেকে অদূরে আরও একটি বিমানবন্দর পেতে চলেছে রাজ্য। জমি দেখার কাজ শুরু করেছে নবান্ন। এমনটাই জানানো হয়েছে তৃণমূলের মুখপাত্রে। জানা গিয়েছে বোয়িং ৭৭৭ এর বড় বিমান যাতে অনায়াসে নামতে পারে তার জন্য প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রানওয়ে দেখার খোঁজ চলছে।

আরও পড়ুনঃ PM Svanidhi Scheme: বাড়িতে বসেই হাতে ১০ হাজার, Modi সরকারের নয়া স্কিম, পাবেন কীভাবে?

সম্প্রতি দমদম বিমানবন্দরে বিমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সমস্যা দেখা গিয়েছে। সেকারণেই কলকাতা থেকে কিছু দুরেই জমির খোঁজ শুরু করেছিল নবান্ন। দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড়ে একসঙ্গে অনেকটা জমি পাওয়া যেতে পারে। সেকারণেই ওই এলাকায় জমি দেখা শুরু হয়েছে।

রানওয়ের সঙ্গে বিমানবন্দর এবং বিমানবন্দরে যাতে অনেকগুলি বিমান একসঙ্গে থাকতে পারে সেকারণেই অনেকটা জমি দেখার কাজ শুরু হয়েছে। সেইমতো জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

কলকাতা থেকে অদূরে আরও একটি বিমানবন্দর, চাপ কমাতে বিশেষ পদক্ষেপ 

কলকাতা থেকে অদূরে আরও একটি বিমানবন্দর, চাপ কমাতে বিশেষ পদক্ষেপ 
কলকাতা থেকে অদূরে আরও একটি বিমানবন্দর, চাপ কমাতে বিশেষ পদক্ষেপ 

সম্প্রতি জেলা সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ এবং বালুরঘাটে দ্রুত পরিষেবা চালু করার নির্দেশ দেন তিনি। তিনটি বিমান বন্দরের রান মুভি দেখার পাশাপাশি বিমানবন্দর চালু করতে গেলে কী কী প্রয়োজন তা নিয়ে সবিস্তারে আলোচনা করবেন এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর