নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব জুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা ভাইরাস (Coronavirus Third Wave)। বাড়ছে আক্রান্তের সংখ্যাও, আর এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র কারবারিরা। ছোটখাট ব্যবসা-বাণিজ্যে শ্রমিকদের উপরে সব থেকে বেশি প্রভাব পড়েছে ৷ তবে ধীরে ধীরে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা শুধরাচ্ছে ৷ অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁরা রাস্তাগাটে ছোটখাট ব্যবসা বাণিজ্য করে থাকেন তাঁরাও এখন ব্যবসা শুরু করতে পারেননি।
আরও পড়ুনঃ মোদীই সেরা, জনপ্রিয়তার নিরিখে তাঁর পিছনে বিশ্বের তাবড় নেতারা
যাতে ব্যবসা করে সংসার চালাতে পারেন তাঁদের জন্য নরেন্দ্র মোদি সরকারের (Modi Government) এক বিরাট উদ্যোগ ৷ ১০,০০০ টাকা করে দেওয়া হবে এই সমস্ত অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন যে সমস্ত কর্মীরা তাঁদের জন্য। কেন্দ্রের এই যোজনার ফলে দরিদ্র ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য মোদি সরকারের (Central Government Schemes) বেশ কয়েক ধরনের যোজনা রয়েছে। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্রকল্প হল পিএম স্বনিধি যোজনা (PM Svanidhi Scheme)।

এই যোজনার অন্তর্গত ফুটপাতে যাঁরা কাজ করে সংসার চালান তাঁদেরকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে। এই ঋণ সময় মত শোধ করলে এতে ভর্তুকিও পাওয়া যাবে। এই যোজনার লাভ পেতে গেলে ফোন নম্বরের সঙ্গে আধার (Aadhaar Mobile Number link) লিঙ্ক করতে হবে। এই যোজনার বিশেষত্ব হল মোবাইলের (Mobile Phone) সঙ্গে আধার (Aadhaar Link) লিঙ্ক করতে হবে, তাঁরাই এই ঋণের সুবিধা পাবেন যাঁরা ২৪ মার্চ ২০২০-এর আগে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করেছেন।
বাড়িতে বসেই হাতে ১০ হাজার, Modi সরকারের নয়া স্কিম, পাবেন কীভাবে?

এই যোজনা বৈধ্য থাকবে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত। গ্রাম বা অর্ধেক শহর এলাকার অধিবাসীরা এই ঋণের বিশেষ সুবিধা পাবেন। এই ঋণের ভর্তুকির অর্থমূল্য প্রতি ত্রৈমাসিকে অ্যাকাউন্ট ট্রান্সফার করা হবে। কোনও গ্যারান্টি ছাড়াই এই ঋণপ্রদান করা হবে। যদি এই প্রকল্পের মাধ্যমে কোনও শ্রমিক যিনি রাস্তায় ছোটখাট কাজ কারবার করে জীবিকানির্বাহ করেন। ঠিকঠাক ভাবে টাকা ফেরৎ দিলে বছরে ৭ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে। এই ভর্তুকির টাকা সরাসরি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে।



