মোদীই সেরা, জনপ্রিয়তার নিরিখে তাঁর পিছনে বিশ্বের তাবড় নেতারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মোদীই সেরা, বর্তমানে গোটা বিশ্বের রাজনৈতিক মহলে জনপ্রিয়তার নিরিখে জো বাইডেন, কমলা হ্যারিস কিংবা বরিস জনসনের সঙ্গে পাল্লা দিয়ে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। সেকথা গতবছরের হিসেবের দিকে তাকালেই যথেষ্ট স্পষ্ট হয়ে ওঠে। তবে সময় বদলালেও বদলায়নি মোদী ম্যাজিক।

আরও পড়ুনঃ ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি, ঘোষণা প্রধানমন্ত্রীর

যারফলে গতবছরের পরিসংখ্যান কে একই স্থানে বজায় রেখে বাইডেন-বরিস কে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে সাধারণ মানুষের কাছে সবথেকে বেশি গৃহীত নেতার শিরোপা নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছর , মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তরফে জনপ্রিয় নেতাদের নিয়ে একটি বিশেষ সমীক্ষা চালানো হয়।

সেখানেই তাদের ওয়েবসাইট থেকে জানানো হয় যে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অবস্থানের মানুষদের মতামত কে প্রাধান্য দিয়েই এই জনপ্রিয়তার তালিকা নির্মান করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, সেই ওয়েব সাইটে এটাও জানানো হয় যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য যে জনপ্রিয় নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন তা একেবারেই নয়। গত ২০২০ সালের মে মাসেও তিনি এই তালিকায় সকল কে পিছনে ফেলে এই শীর্ষস্থান বজায় রেখেছিলেন।

তবে সেই সময় তার জনপ্রিয়তা হার ৮৪ শতাংশের আশেপাশে থাকলেও তা গতবছরের মাঝামাঝিতে এসে প্রায় ৬৩ শতাংশের আশেপাশে এসে ঠেকেছে। বলাবাহুল্য, এই সংস্থার তরফ থেকে গোটা বিশ্বের যে ১৩ জন প্রভাবশালী নেতার জনপ্রিয়তার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আপাতত ষষ্ঠ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মোদীই সেরা, জনপ্রিয়তার নিরিখে তাঁর পিছনে বিশ্বের তাবড় নেতারা

এরপরেই তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। শতাংশের নিরিখে তার জনপ্রিয়তার হার ৪৩ শতাংশ। যা বাইডেনের সমতূল্য। এরপরই ৪১ শতাংশের নিরিখে পরবর্তীতে রয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর