Bigg Boss: বিগ বস ওটিটি ২র সর্বাধিক পারিশ্রমিক অঞ্জলির, বাকি প্রতিযোগীদের পারিশ্রমিক কত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিগ বস ওটিটি ২ শীঘ্রই পর্দায় আসতে চলেছে। এই প্রথমবার শোটি জিও সিনেমাতে সম্প্রচারিত হবে এবং বিনামূল্যে দর্শকরা দেখতে পাবে। প্রতিযোগী তালিকা ইতিমধ্যে প্রকাশ্যে এসে গেছে যার মধ্যে রয়েছেন আওয়েজ দরবার, অঞ্জলি অরোরা, মহেশ পূজারি, পুনম পান্ডে এবং আরও অনেকে। তবে নাম সামনে আসার পাশাপাশি তাঁদের পারিশ্রমিকও সামনে এসেছে। এবং তাঁদের মধ্য থেকে কাদের পারিশ্রমিক সবচেয়ে বেশি তাও সামনে এসেছে।

আরও পড়ুনঃ নওয়াজউদ্দিন এখন অতীত, নতুন প্রেমিক নিয়ে মত্ত আলিয়া! কিন্তু তার পরিচয় কী?

বিগ বস বরাবরই জানান কে হবে প্রতি সিজনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী। এবং এই সিজনে জানা গেছে আওয়েজ, অঞ্জলি এবং মহেশ সর্বাধিক পারিশ্রমিক গ্রহনকারী প্রতিযোগী এবং প্রতি সপ্তাহে তাঁরা ১৫ লক্ষ টাকারও বেশি আয় করবেন।

WhatsApp Image 2023 06 08 at 3.44.41 PM

এদিকে, কিছুদিন আগেই খবর পাওয়া গেছিলো এই সিজনে সুরাজ পাঞ্চোলিকেও দেখা যেতে পারে। কারণ সম্প্রতি অভিনেতা জিয়া খান আত্মহত্যার মামলায় খালাস পেয়েছেন। তবে এখনও তিনি কিছু নিশ্চিত করেননি।

বিগ বস ওটিটি ২র সর্বাধিক পারিশ্রমিক অঞ্জলির, এক সপ্তাহের আয় কত? 

WhatsApp Image 2023 06 08 at 3.45.21 PMসালমান খানকে এই সিজনে বিগ বসের ওটিটি সংস্করণের হোস্ট হিসেবে দেখা যাবে। শোটি ১৭জুন, ২০২৩-এ প্রথম সম্প্রচারিত হবে। সম্প্রতি একটি প্রোমো প্রকাশিত হয়ে গিয়েছে। দর্শকরা এই সিজন দেখার জন্য ভীষণ উৎসাহিত। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত