Bollywood: নওয়াজউদ্দিন এখন অতীত, নতুন প্রেমিক নিয়ে মত্ত আলিয়া! কিন্তু তার পরিচয় কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নওয়াজউদ্দিনের সাথে এখনও পুরোপুরি বিচ্ছেদ হয়নি আলিয়ার। এরই মধ্যে কিছুদিন আগে এক রহস্যময় পুরুষের সাথে ছবি শেয়ার করেছিলেন তিনি। সরাসরি কিছু না বললেও আকার ইঙ্গিতে ঠিক বোঝা যাচ্ছে এটি তার নতুন প্রেমিক। তবে শুধু ছবিই শেয়ার করেছেন। তার ব্যাপারে তখন কিছুই জানাননি আলিয়া। তবে এবার রহস্যের জাল কাটল।

আরও পড়ুনঃ নীলের জীবনে নতুন মানুষ! তৃণাকে ছেড়ে কার সাথে রসায়নে মজেছে!

আলিয়া প্রকৃতপক্ষে বিদেশী। তিনি ইতালিয়ান। আলিয়া নিজের মুখেই নতুন প্রেমিক সম্পর্কে সবটা বললেন। তিনি জানান “আমাদের বছর খানেক আগে দুবাইয়ে দেখা হয় এক বন্ধুর দৌলতে। ও বুদ্ধিমান, সাদামাঠা আমায় ভীষণ সম্মান করে। বিগত এক বছরে আমার সঙ্গে যা হয়েছে, ও আমার পাশে থেকেছে প্রতিটা মুহূর্তে।

নওয়াজউদ্দিন এখন অতীত, নতুন প্রেমিক নিয়ে সুখে আছেন আলিয়া 
নওয়াজউদ্দিন এখন অতীত, নতুন প্রেমিক নিয়ে সুখে আছেন আলিয়া

ইশ, যদি ওকে আগে পেতাম। ফরাসি ও ইতালি ভাষাতে কথা বলতেই স্বচ্ছন্দ। আমি যেহেতু হিন্দিভাষী, তাই আমাদের যোগাযোগের আদানপ্রদান হয় ইংরাজি ভাষাতেই। তবে ও হিন্দি শিখছে। ভারতে আসারও খুব ইচ্ছে রয়েছে ওর।” তিনি আরও বলেন “আমাকে বলতেই হত, আমার সঙ্গে যা হচ্ছিল তা সবাইকে না জানালে দমবন্ধ হয়ে যেত আমার।”

নওয়াজউদ্দিন এখন অতীত, নতুন প্রেমিক নিয়ে সুখে আছেন আলিয়া 

নওয়াজউদ্দিন এখন অতীত, নতুন প্রেমিক নিয়ে সুখে আছেন আলিয়া তবে নতুন প্রেম ফের সামনে আসতে বহু কটাক্ষের স্বীকার হতে হয় তাঁকে। নেটিজেনদের রোষের মুখে পরতে হয় তাঁকে। এই নিয়ে বহু চর্চা হয়। যদিও কোন কিছুতেই এখন পরোয়া করেন না আলিয়া। তার কথায় “আমি খুশি। ভাল আছি আছি। দু বছর আগে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলাম। তখনও আমার ওর সঙ্গে আলাপ হয়নি। আমার যে বিয়ে ভাঙছে তাতে মোটেও ওর হাত নেই। আমি চাই নওয়াজও ভাল থাকুক। আমাদের বিচ্ছেদের মামলা চলছে। দ্রুত তার নিষ্পত্তি ঘটিয়ে জীবনে গিয়ে যেতে চাই আমি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত