নজরবন্দি ব্যুরোঃ নীল ভট্টাচার্য বাংলা ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় অভিনেতা। তার অভিনয় দর্শকেরা বেশ পছন্দ করে। আজ তার জন্মদিন। তবে জন্মদিনের দিনই পাওয়া গেল এক নতুন চমক। এক নতুন মানুষের সাথে রসায়নে মজেছে তিনি। অভিনেত্রী দিব্যাশা দাসের সঙ্গে তার রসায়ন ধরা পড়েছে।
আরও পড়ুনঃ নাচতে গিয়ে উল্টে পড়ে কান্নাকাটি শাহরুখ-কন্যার! বলিউডে অভিষেকের আগেই বাঁধা!


তবে ব্যাক্তিগত জীবনে নয় সিনেমাতেই জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। ছবির নাম ‘গুডবাই ভেনিস’। নাম শুনেই বোঝা যাচ্ছে ছবিটি শুটিং হবে দূরদেশ ভেনিসে। এই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে নীল ভট্টাচার্যকে। তাই তা নিয়ে বেশ উৎসাহিত অভিনেতা। তবে নীল এবং দিব্যাশা ছাড়াও এই সিনেমাতে দেখা যাবে সৌরভ দাস ও দর্শনা বণিককে।

এই ছবির পরিচালনা করবেন পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায়। পরিচালক একেবারে নতুন। এটি হবে তার প্রথম পরিচালিত ছবি। তবে এখনই শুরু হবে না এই ছবির শুটিং। ২০২৪ থেকে তাঁদের যাত্রা শুরু হবে। দেশে এই ছবির শুটিং হবে না। ছবির সাথে যোগ রয়েছে সুদূর বিদেশের।
ইতালির বিভিন্ন প্রান্তে তার শুটিং হবে।
নীলের জীবনে নতুন মানুষ! কে সেই অভিনেত্রী!

এই ছবিটির বিষয় বস্তু হল পাঁচ বন্ধুর সাথে ট্রিপ। ছবিটি থেকে আপনারা রহস্যের স্বাদ পাবেন। নীলের মত তার বিপরীত চরিত্রে অভিনয় করা দিব্যাশা দাসও নতুন। যদিও বেশ কিছু বাংলা ছবিতে তাঁকে এর আগে কাজ করতে দেখা গেছে। কিন্তু তা হল পার্শ্বচরিত্রে। এই প্রথম তাঁকে মুখ্য চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।









