নজরবদনি ব্যুরোঃ মধ্যরাতে চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চ থেকে পুলিশের টেনে হিঁচড়ে তুলে দেওয়ার অভিযোগে গর্জে উঠেছে টলিউডের একাংশ। সরব হয়েছেন অপর্ণা সেন, ঋদ্ধি সেন সহ আরও বিশেষ ব্যক্তিত্বরা। এবার সরব হলেন অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। তিনি বলেন, মানুষ না গর্জে ওঠা অবধি এটা চলবে।
আরও পড়ুনঃ Bikashranjan Bhattachrya: জন্তুর মতো আক্রমণ করছে সরকার, বিস্ফোরক মন্তব্য বিকাশের
অভিনেতার কথায়, এতো দীর্ঘ ইতিহাস। যারা এই রাজ্যে, দেশে আন্দোলন করছেন, তাঁরা যোগ্য প্রাপ্য পেয়েছেন। যাদের সংবিধানের ওপর আস্থা রয়েছে তাঁদের ধরন আলাদা, যাদের আস্থা নেই, তাঁদের প্রতিবাদের ধরন আলাদা। এখন বুদ্ধিজীবীরা ধিক্কার জানাতেই ধিক্কার খাচ্ছেন। একজনের গায়ে লাঠি পড়া আমাদের বক্তব্য দেওয়া, এটাই আমাদের সমাজের গ্যাপ। একজন মানুষ হিসাবে বলছি যোগ্যরা প্রাপ্য পাক।

তিনি আরও বলেন, সব জায়গায় এমন সরকার যেন থাকে, যারা যোগ্য, পিছিয়ে পড়া মানুষ, তাঁদেরকে আলো দেখাবে সরকার। এটা একদিনের ঘটনা নয়, মানুষ যতদিন অবধি না গর্জে উঠবে, ততদিন এটা চলতে থাকবে। সকলকে এর প্রতিবাদের গর্জে ওঠার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লকেহ্য, মধ্যরাতে যেভাবে চাকরি প্রার্থীদের তুলে দেওয়া হয়েছে, তা অসাংবিধানিক। সেই ডেপুটেশনে সই করেছেন বুদ্ধিজীবী। সেই তালিকায় রয়েছেন, ড: বিনায়ক সেন, অপর্ণা সেন, কুণাল সরকার, বিভাস চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন, ঋদ্ধি সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় রেশমী সেন, বোলান গঙ্গোপাধ্যায় এবং সুজন মুখোপাধ্যায়রা।
মানুষ না গর্জে ওঠা অবধি এটা চলবে, অনির্বাণের মন্তব্য ঘিরে তোলপাড়

গতকালের ঘটনার পর সরব হয়েছেন অপর্ণা সেন। ট্যুইট করে তিনি লেখেন, তৃণমূল সরকার অনশনকারীদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করছে। অহিংস আন্দোলনে ১৪৪ ধারা জারি হল কেন? পশ্চিমবঙ্গ সরকারের এই অগণতান্ত্রিক এবং অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ জানাই। ঋদ্ধি সেন ট্যুইট করে বলেন, ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে এক শান্তিপূর্ণ, যোগ্য আন্দোলনের গায়ে এমন বীভৎস আঘাত করার জন্য। এই জঘন্য কাজের মাশুল গুনতে হবে রাষ্ট্রকে



