নজরবন্দি ব্যুরোঃ একই ফ্রেমে ধরা পড়েছেন দু’জন। ছবি বা সিরিজে নয়। ‘মন্দার’-এর বিশেষ প্রদর্শনীতে। হাসছেন অলিভিয়া (সরকার)। হাসছেন অনির্বাণ (ভট্টাচার্য)। অভিনেতা অনির্বাণের সঙ্গেও কাজ করার ইচ্ছে প্রকাশ করে অলিভিয়া জানিয়েছে অনির্বানদা তাঁর কাছে ভগবানের মত, প্রতনিয়ত তাঁর কাছ থেকে কিছু না কিছু শিখছেন তিনি।
আরও পড়ুনঃ আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বের ধনী দেশ চিন
ইন্সট্রাগ্রামে অনির্বাণের সঙ্গে ছবি দিয়েছেন অলিভিয়া। পরিচালক-অভিনেতার সংলাপ ধার করে লিখেছেন, ‘মালিককে গিয়ে বল খোকা মন্দার নিয়ে এসেছে।’ সিরিজের প্রথম তিনটি পর্ব দেখেই মুগ্ধ অলিভিয়া। গলায় উচ্ছ্বাস স্পষ্ট, “প্রথম তিনটি পর্ব দেখেই ঘুম উড়ে গিয়েছে। মনে হচ্ছে বাকিগুলো কবে দেখব! অসাধারণ একটা সিরিজ বানিয়েছে।”
পরিচালক না অভিনেতা— কোন অনির্বাণকে বেশি নম্বর দেবেন অলিভিয়া?
প্রশ্ন করতেই খানিকক্ষণ চুপ। ভেবে নিয়ে উত্তর, “এটা খুব কঠিন প্রশ্ন। কাউকেই বেশি নম্বর দিতে পারব না। ওর থেকে অনেক কিছু শিখি। আমি অভিনেতা অনির্বাণের সঙ্গেও কাজ করতে চাই। আবার পরিচালকের সঙ্গেও। আসলে অনির্বাণদা ভগবানের মতো। রোজ নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে।”
কোনো ছবি বা সিরিজে নয়, এক ফ্রেমে অনির্বান এবং মন্টু পাইলটের ‘সরমা’

ডিসেম্বর বা জানুয়ারি মাস থেকে আবার কাজ শুরু করবেন অলিভিয়া। আপাতত নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন মন্টু পাইলটের ‘সরমা’। অলিভিয়াকে শেষ দেখা গিয়েছিল ‘এই আমি রেণু’ ছবিতে। আপাতত হাতে একগুচ্ছ সিরিজের কাজ, চলছে বাছাই পর্ব।



