নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই ছোটপর্দারজগতে নেমে আসে শোকের ছায়া। বহু সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। বর্তমানে ছোটপর্দার বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুনঃ মৃত্যুর আগে ধর্ষিতা হয়েছিলেন সোনালি! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য


তাঁরা সকলেই এই খবর শুনে স্তম্ভিত। এই মুহূর্তে এক বেসরকারি চ্যানেলে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। অভিনেত্রীর ছবি শেয়ার করে তিনি লেখেন,
“ওপরে ভাল থেকো অনন্যাদি”। স্মৃতি ভাগ করে নিয়েছেন শ্রীলেখা মিত্রও। শ্রীলেখা জানিয়েছেন, একসঙ্গে কাজ করেছেন তাঁরাও। ‘এই তো জীবন’ ধারাবাহিকে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সৌমিলি বিশ্বাস থেকে শুরু করে গায়ক জোজো শিল্পীর এই হঠাৎ প্রয়াণে কার্যত স্তম্ভিত সকলেই।
২০০৪ সালে অনিন্দিতা সর্বাধিকারি পরিচালিত ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ ছবিতে অভিনয় করেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। ছবিটি সেরা টেলিফিল্মের পুরস্কারও পায় বেশ কয়েকটি জায়গা থেকে। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা গিয়েছে।


টেলিপাড়ায় ফের খারাপ খবর, চলে গেলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়
‘রাজনৈতিক মতাদর্শগত একটি মিল ছিল আমাদের মধ্যে। উনিও বামপন্থী। সেখান থেকেই বন্ধুত্ব এত গাঢ় হয়ে ওঠে। ভাবতেই পারছি না, ওঁর হাসিমুখ আর দেখতে পাবো না’, বললেন শোকস্তব্ধ পরিচালক।







