নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও বিতর্ক বাড়িয়ে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন। মঙ্গলবারের এই অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন না করার আর্জি জানিয়েছিলেন।
আরও পড়ুন:ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কলকাতায় আসছে NIA
তবে বাংলার রাজ্যপাল জানিয়েছেন, রাষ্ট্রপতির নির্দেশেই আজকের দিনটি পালন করেছেন। এনিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। আর এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি বলেন, ‘রাজ্যপাল যে ভাবে বাংলার ঐতিহ্য ধ্বংস করে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন, তা মানি না। বিরোধিতা করছি। বাংলার ইতিহাস এবং মানুষকে অপমান করার পর এখানে রাজ্যপাল হিসাবে থাকার কোনও নৈতিক অধিকার আনন্দ বোসের নেই।’

প্রসঙ্গত, সোমবার রাতে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি পাঠিয়ে কেন বাংলায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত নয়, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। অপরদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গ দিবস পালন, রাজ্যপাল থাকার কোনও নৈতিক অধিকার নেই আনন্দ বোসের, বিস্ফোরক কুণাল

তিনি জানান, ‘আমরা খুশি। নিশ্চিত ভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হওয়া উচিত, রাজ্যপাল এক জন শিক্ষিত মানুষ। তিনি অনেক বই প্রকাশ করেছেন। তিনি ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। এটা স্বাগত জানানোর মতো বিষয়’।



