ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কলকাতায় আসছে NIA

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে তৎপর হয়েছে দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই। এবার আরও এক কেন্দ্রীয় তদন্তকারী কলকাতায় আসতে চলেছে। সূত্রে খবর, যত দ্রুত সম্ভব এনআইএ-র তদন্তকারী অফিসারদের শহরে পাঠানো হবে। এরফলে তদন্তের গতি বাড়বে বলেই মনে করছে বিশিষ্ট মহল। সিবিআই, ইডির পর বাংলায় শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও বিতর্ক বাড়িয়ে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন

সম্প্রতি কলকাতা সফরে এসেছিলেন এনআইএ-র ডিজি দীনকর গুপ্তা। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব তদন্তকারী অফিসারের অভাব মিটে যাবে। কলকাতা এনআইএ-তে পর্যাপ্ত অফিসার পাঠানো হবে। জানা গিয়েছে, বর্তমানে এনআইএ-র কলকাতা শাখায় ডিএসপি ও ইনস্পেক্টর মিলিয়ে ৬ জন তদন্তকারী অফিসার রয়েছেন। প্রত্যেকের উপরেই কমপক্ষে দু থেকে তিনটি কেসের দায়িত্ব রয়েছে। ফলে অফিসারদের পক্ষে অনেকসময়েই নির্দিষ্ট একটি কেসের উপর নজর দিতে সমস্যা দেখা যায়।

ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্ত তৎপর এনআইএ
ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্ত তৎপর এনআইএ

এনআইএ সূত্রে খবর, এই মুহূর্তে কেসগুলির তদন্তের স্বার্থে ২০ জন তদন্তকারী অফিসার প্রয়োজন। কেবল তদন্ত নয় পুরনো বেশ কয়েকটি মামলার বিচারপর্বের জন্য নির্দিষ্ট মামলার তদন্তকারী অফিসারদের অধিকাংশ সময়েই আদালতে উপস্থিত থাকতে হচ্ছে। এরইমধ্যে আবার নতুন মামলার চাপ আসতে শুরু করেছে। ফলে একটি মামলায় গুরুত্বসহকারে তদন্ত করা অফিসারদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে। জানা গিয়েছে, শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।

ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্ত তৎপর এনআইএ

উল্লেখ্য, কয়েক মাস আগেই রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি দেখা গিয়েছিল। এই ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র হাতে। রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, এই অভিযোগ নিয়েই সম্প্রতি এনআইএ অফিসাররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। অন্যদিকে, বাংলায় নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই।

ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্ত তৎপর এনআইএ

ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্ত তৎপর এনআইএ
ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্ত তৎপর এনআইএ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন