পশ্চিমবঙ্গে আরও ১,০০০ কোটি টাকার বিনিয়োগ আমূলের, উত্তর ও দক্ষিণবঙ্গে গড়বে ২টি আইসক্রিম কারখানা

সাঁকরাইলে ৭০০ কোটি টাকার দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের শিলান্যাসের দিনই বড় ঘোষণা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দুটি বিশ্বমানের আইসক্রিম কারখানা গড়তে আরও প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা জানাল আমূল। রাজ্যের তরফে জমি দেওয়ার আশ্বাসও মিলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগে আরও বড় পদক্ষেপের ইঙ্গিত দিল আমূল। হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে ৭০০ কোটি টাকার দুগ্ধ প্রক্রিয়াকরণ ও দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাসের পাশাপাশি রাজ্যে আরও প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করে দুটি আধুনিক আইসক্রিম কারখানা গড়ার পরিকল্পনা ঘোষণা করেছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একটি করে এই কারখানা তৈরি হলে দুগ্ধশিল্পের পাশাপাশি কর্মসংস্থানেও বড় প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন