WBHS 2008: পৃথাকে মনে আছে? এবার প্রাথমিক শিক্ষকদের হকের দাবিতে পথে নামছে ‘আমরা’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পৃথা বিশ্বাস, নামটা মনে আছে? যারা প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের খবর জানেন তাঁরা পৃথা নাম শোনেননি এমনটা হওয়ার নয়। বন্ধু সহকর্মীদের নিয়ে টানা অনশন। রোগা শীর্ণকায় দেহে প্রবল উজ্জ্বল দুটো চোখ। গলায় জ্বালাময়ী ভাষণের ঝাঁঝ। নড়িয়ে দিয়েছিল বিকাশ ভবন থেকে নবান্ন সব স্তরের কর্তাদের। এখন জেলবন্দী কিন্তু তখনকার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিক বার্তা দিতে বাধ্য হয়েছিলেন আন্দোলনের জেরে।

আরও পড়ুনঃ OMR Sheet -এ কারচুপি রুখতে কড়া পদক্ষেপ, দুর্নীতি ঠেকাতে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের

পিআরটি স্কেলের দাবিতে পৃথাদের টানা আন্দোলনের জেরে একপ্রকার বাধ্য বাধ্য হয়ে শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার। ট্রেন্ড প্রাথমিক শিক্ষকদের বেতনক্রম পিবি টু থেকে পিবি থ্রিতে পরিবর্তিত করতে ( গ্রেড পে পিবি টু, ২৬০০ থেকে পিবি থ্রি ৩৬০০) বাধ্য হয় সরকার। ননট্রেন্ডদের পিবি টু তেই গ্রেড পে ২৩০০ থেকে বেড়ে দাঁড়ায় ২৯০০। আর সেইসঙ্গে আন্দোলন করার শাস্তি হিসেবে বদলিপ্রাপ্ত ১৮ জন প্রাথমিক শিক্ষককে তাঁদের নিজেদের সার্কেলে ফেরত আনতেও বাধ্য হয় সরকার।

পৃথাকে মনে আছে? এবার প্রাথমিক শিক্ষকদের হকের দাবিতে পথে নামছে 'আমরা'

বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গ স্বাক্ষী থেকেছে বেশ কিছু অরাজনৈতিক সংগঠনের আন্দোলনের। ঠিক তেমনই পশ্চিমবঙ্গের ইতিহাসে জায়গা করে নেওয়ার জন্য আত্মপ্রকাশ করল আরও একটি সম্পূর্ন অরাজনৈতিক শিক্ষক সংগঠন “আমরা”। যার মূল দাবী সমস্ত শিক্ষকদের জন্য WBHS 2008 (ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম) চালু এবং তাদের পূর্বের আদেয় 26/07/2019 এর পে এনহ্যান্সমেন্ট অর্ডারে ROPA 2009 অনুযায়ী ন্যোশনাল এফেক্ট।

পৃথাকে মনে আছে? এবার প্রাথমিক শিক্ষকদের হকের দাবিতে পথে নামছে ‘আমরা’

পৃথাকে মনে আছে? এবার প্রাথমিক শিক্ষকদের হকের দাবিতে পথে নামছে 'আমরা'

সংগঠনের অন্যতম কান্ডারী পৃথা বিশ্বাস জানিয়েছেন, “আমরা” একটি ইস্যুভিত্তিক পেশাগত সংগঠন। যে সংগঠন প্রথাগত সংগঠনের মত আচরণ করবে না, কিন্তু শিক্ষক, শিক্ষা, শিক্ষার্থীর উন্নতির স্বার্থে অবস্থান নেবে। বৃত্তিগত মানোন্নয়ন ও পেশাগত দাবী পূরনের লক্ষ্যে কাজ করতে ইচ্ছুক এই নতুন সংগঠনটির কোনো রাজনৈতিক দলের প্রতি ভালবাসা যেমন নেই তেমন বিদ্বেষও নেই। এই সংগঠনটি অন্য কোনো বন্ধু শিক্ষক সংগঠনের প্রতি বৈরী মনোভাব রাখেনা। দাবী আদায়ের পথে যে কেউ বন্ধুত্বের হাত বাড়ালে স্বাগত। কিন্তু সে প্রশ্নেও নিজস্বতা বজায় রাখতে বদ্ধপরিকর।

রোগা শীর্ণকায় দেহে প্রবল উজ্জ্বল দুটো চোখ। সেই পৃথা

আপাতত দুটি মূল দাবীকে সামনে রেখে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। ছাব্বিশ সাতের অর্ডারে যে বেতনক্রম পরিবর্তন হয়েছে তার সঠিক রূপায়ণ (ন্যোশনাল এফেক্ট রোপা ২০০৯ অনুসারে) আর ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম ২০০৮ এ সকল শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকের অন্তর্ভুক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টা জয় পাবেই এই বিশ্বাস আমার আছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন