নজরবন্দি ব্যুরোঃ আমলকী হল সমস্ত ফলের মধ্যে থেকে সবচেয়ে উপকারি। আমলকীর রয়েছে হাজার এক উপকারিতা। স্বাস্থ্য হোক কিংবা সৌন্দর্য। আমলকীর জুড়ি মেলা ভার। যেভাবেই আপনি আমলকি খান না কেন তা থেকে অনেক উপকার মিলবে।
আরও পড়ুনঃ অতিথি আপ্যায়ন করুন বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু দিয়ে, দেখুন রেসিপি


কারণ আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি কতটা কার্যকর তা আমরা সবাই জানি। আপনি যদি প্রতিদিন একটি করে আমলকী খান তাহলে তা আপনার স্বাস্থ্য উন্নত করবে। হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। এমনকি আমলকীর এই ভিটামিন সি অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো রোগও নির্মূল করে। এমনকি রক্তনালিতে বিষাক্ত পদার্থ জমলে তা পরিষ্কার করে।

যাঁদের ঠোটের পাশে বা মুখে ঘা হওয়ার সমস্যা থাকে তাঁরা আমলকী খেলে উপকার পাবে। সেই ঘা এর পাশে চাইলে আমলকীর রস লাগাতে পারেন তাহলে তা অনেকটা নির্মূল হবে। আমলকীর রস দাঁত ও মাড়ি মজবুত করতেও সাহায্য করে। আমলকী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
স্বাস্থ্য থেকে সৌন্দর্য, উপকার মিলবে আমলকীর রসে

যারা ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাঁরা আমলকীর রস রোজ এক গ্লাস করে পান করলে উপকার পাবেন। আগে কার দিনে যখন টিভি রোগের ওষুধ আবিস্কার হয় নি সেই সময় আমলকী দিয়ে টিভির চিকিৎসা করা হত। সর্দি , কাশি ও নির্মূল করতে সক্ষম আমলকী। আমলকী রক্ত পরিষ্কার করে। ব্রনের সমস্যা দূর করতেও আমলকীর জুড়ি মেলা ভার। আমলকীর রস মুখে লাগালে স্কিন উজ্জ্বল ও দাগ ছোপ হীন হয়।










