Motichoor Laddu Recipe: অতিথি আপ্যায়ন করুন বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু দিয়ে, দেখুন রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঙালি যেমন মাছ প্রিয় তেমনই শেষ পাতে মিষ্টি নাহলে বাঙালির ঠিক জমে না। মিষ্টি খেতে বাঙালিদের কোন পুজো বা বিশেষ দিন লাগেনা। তার ওপর বাঙালিদের আবার রেওয়াজ আছে মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ন করা। তবে সব সময় দোকান দিয়ে কেন মিষ্টি কিনে আনবেন। এবার বাড়িতেই কয়েকটি সহজ উপাদানের সাহায্যে বানিয়ে নিন মতিচুরের লাড্ডু। জেনে নিন সেই রেসিপি।

আরও পড়ুনঃ খাবারের ভেতরে লাফাচ্ছে আস্ত সাপ! ভিডিও প্রকাশ্যে আসতেই চরম ট্রোলড নামী রেস্তোরাঁ

উপকরণ
বেসন- ১ কাপ
বেকিং পাউডার-১ চা চামচ
জল-হাফ কাপ
তেল-পরিমাণ মতো
চিনি-১ কাপ
ড্রাই ফ্রুটস-পরিমাণ মতো
ঘি-সামান্য

অতিথি আপ্যায়ন করুন বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু দিয়ে, রইল রেসিপি
অতিথি আপ্যায়ন করুন বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু দিয়ে, রইল রেসিপি

প্রণালী
প্রথমে একটি পাত্র নিয়ে দিন এর পর পাত্রের মধ্যে পরিমান মত বেসন ও ব্রেকিং পাউডার নিয়ে নিন। এরপর পরিমান মত জল অল্প অল্প করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিন। এরপর ওই ব্যাটারটি এক ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন দূরে সরিয়ে। এরপর এক ঘণ্টা হয়েগেলে কড়াই তে ভালো করে তেল গরম করে দিন। এরপর তেল গরম হয়ে গেলে একটি ঝাঁজরির সাহায্যে ব্যাটার গুলো ভেজে নিন। এর পর ভাজা হয়ে গেলে সেগুলো তুলে টিস্যুপেপারে রেখে দিন। এরপর সমস্ত টা ভাজা হয়ে গেলে একটা পাত্র নিয়ে নিন এবং পাত্রের মধ্যে অল্প পরিমান মত চিনি এবং জল মিশিয়ে নিন।

অতিথি আপ্যায়ন করুন বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু দিয়ে, রইল রেসিপি

অতিথি আপ্যায়ন করুন বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু দিয়ে, রইল রেসিপি এরপর ভেজেরাখা মতিচুর গুলো ওই চিনির সিরাপের মধ্যে দিয়ে দিন। এরপর মতিচুর গুলো ফুলে বড় হয়ে গেলে সেগুলি তুলে নিন। এরপর ওই মতিচুরের সাথে কিছু পরিমান ড্রাইফ্রুটস মিশিয়ে নিন। এরপর ঠাণ্ডা হয়ে এলে লাড্ডুর আকারে গড়ে নিন। তাহলেই তৈরি হয়ে গেল সবার প্রিয় মতিচুরের লাড্ডু

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত