ছেলে-বউমার সংসারে ভাঙন, অশান্তির জেরে মুম্বই ছাড়লেন অমিতাভ!

নেটিজেনরা খেয়াল করেছেন, এই সময়ে অভিষেকের মুখে হাসি ছিল না। তাঁর মুখের ভাব ছিল থমথমে। এই বিষয়টিই নজর কেড়েছে নেটিজেনদের। অমিতাভ বচ্চন কোথায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন চলছে তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সংসারে ভাঙন ধরেছে। বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন তাঁরা। তবে নিশ্চিত খবর সামনে আসেনি। ছেলে-বউমার সংসারের ভাঙন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan at Mumbai Airport)। পরিবারে কার্যত ঝড় উঠেছে, এরইমধ্যে মুম্বইয়ের বাইরে রওনা দিলেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

ছেলে-বউমার সংসারে ভাঙন, অশান্তির জেরে মুম্বই ছাড়লেন অমিতাভ!

আরও পড়ুন: ২৬ জানুয়ারির আগে আকর্ষণীয় অফার আনছে Jio, কত খরচ? কী কী সুবিধা পাবেন

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিষেক বচ্চন বাবা অমিতাভ বচ্চনকে মুম্বই বিমানবন্দরে ছাড়তে এসেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন শ্বেতা বচ্চনের মেয়ে অর্থাৎ অমিতাভের বড় নাতনি নব্যা নন্দা। গাড়ি থেকে নামতেই বাবাকে জড়িয়ে বিদায় জানান অভিষেক। এরপরই নব্যা নন্দা এবং অমিতাভ বচ্চন বিমানবন্দরের ভিতরে এগিয়ে যান। নেটিজেনরা খেয়াল করেছেন, এই সময়ে অভিষেকের মুখে হাসি ছিল না। তাঁর মুখের ভাব ছিল থমথমে। এই বিষয়টিই নজর কেড়েছে নেটিজেনদের। অমিতাভ বচ্চন কোথায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।

ছেলে-বউমার সংসারে ভাঙন, অশান্তির জেরে মুম্বই ছাড়লেন অমিতাভ!
ছেলে-বউমার সংসারে ভাঙন, অশান্তির জেরে মুম্বই ছাড়লেন অমিতাভ!

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) লঞ্চের আগে তার শুটিং করছেন অমিতাভ বচ্চন। তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ছবিতে বিগ বির হাতে একটি কালো ব্যান্ডেজ দেখা গিয়েছিল। অক্ষয় কুমারের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনেই অমিতাভ বচ্চন লেখেন, ‘অক্ষয় টিম মালিকদের একজন .. এবং আমার হাতে অস্ত্রোপচারের বিষয়ে তাকে ব্যখ্যা করছিলাম।’

ছেলে-বউমার সংসারে ভাঙন, অশান্তির জেরে মুম্বই ছাড়লেন অমিতাভ!

ছেলে-বউমার সংসারে ভাঙন, অশান্তির জেরে মুম্বই ছাড়লেন অমিতাভ!

উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বর্য। ২০১১ সালে তাঁদের ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। যার নাম আরাধ্যা। শোনা যায়, বিয়ের কিছু বছর পর থেকেই শ্বশুর অমিতাভ বচ্চন ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। গতবছর দীপাবলির পর থেকে অভিষেক ও ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের জল্পনা জোরালো হয়। সূত্রে খবর পাওয়া যায়, বচ্চনদের বাড়ি ছেড়ে আলাদা থাকছেন অভিনেত্রী। এরইমধ্যে নিজের বিলাসবহুল বাংলো শ্বেতার নামে করে দেন অমিতাভ বচ্চন। জল্পনা ক্রমশ বাড়তে থাকে। যদিও কেউই এবিষয়ে মুখ খোলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত