২৬ জানুয়ারির আগে আকর্ষণীয় অফার আনছে Jio, কত খরচ? কী কী সুবিধা পাবেন

গ্রাহকদের জন্য নজরকাড়া অফার নিয়ে হাজির জনপ্রিয় টেলিকম সংস্থা জিও (Republic Day Jio Offer)। আম্বানির সংস্থার চালু করা এই অফারে পাবেন বাড়তি সুবিধা। কী কী সুবিধা পাবেন, খরচই বা কত পড়বে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কদিন পরই ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিন উপলক্ষ্যে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে আসে। এবারও তার অন্যথা হল না। গ্রাহকদের জন্য নজরকাড়া অফার নিয়ে হাজির জনপ্রিয় টেলিকম সংস্থা জিও (Republic Day Jio Offer)। আম্বানির সংস্থার চালু করা এই অফারে পাবেন বাড়তি সুবিধা। কী কী সুবিধা পাবেন, খরচই বা কত পড়বে? জেনে নিন বিস্তারিত।

২৬ জানুয়ারির আগে আকর্ষণীয় অফার আনছে Jio, কত খরচ? কী কী সুবিধা পাবেন

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের আগে জিও-র (Jio) চালু করা এই বিশেষ প্ল্যানের দাম ২ হাজার ৯৯৯ টাকা। এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান। জানা গিয়েছে, এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। ৫ জি আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। পাশাপাশি থাকবে ৪ জি ২.৫ জিবি ডেটা। অর্থাৎ মোট ৯১২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। তবে এই পরিষেবার নির্দিষ্ট সময় রয়েছে। গ্রাহকরা ৩১ জানুয়ারির মধ্যে রিচার্জ করলে এই বাড়তি সুবিধা পাবেন।

২৬ জানুয়ারির আগে আকর্ষণীয় অফার আনছে Jio, কত খরচ? কী কী সুবিধা পাবেন
২৬ জানুয়ারির আগে আকর্ষণীয় অফার আনছে Jio, কত খরচ? কী কী সুবিধা পাবেন

এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা Ajio-র কুপন পাবেন। এতে গ্রাহকরা ২৯৯৯ টাকার শপিং করেন তাহলে ৫০০ টাকা ছাড় পাবেন। এছাড়া, অনলাইন শপিং অ্যাপ Tira থেকে কেনাকাটা করেন সেক্ষেত্রে ৩০% অর্থাৎ ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। রিলায়েন্স ডিজিটাল থেকে ৫০০০ টাকা কেনাকাটায় কমপক্ষে ১০ শতাংশ ছাড় পাবেন। Swiggy থেকে খাবার অর্ডার করলে মোট ২৫০ টাকা ছাড় পাবেন।

২৬ জানুয়ারির আগে আকর্ষণীয় অফার আনছে Jio, কত খরচ? কী কী সুবিধা পাবেন

২৬ জানুয়ারির আগে আকর্ষণীয় অফার আনছে Jio, কত খরচ? কী কী সুবিধা পাবেন

উল্লেখ্য, ২১৯ টাকার একটি সস্তার প্ল্যান আনছে জিও। এই প্রিপেড প্ল্যানের অধীনে গ্রাহকরা দিন প্রতি ৩ জিবি ডেটা, আনলিমিটেড ফ্রি কলিং এবং ১০০ এসএমএসের সুবিধা পাবেন। ২১৯ টাকার সঙ্গে আরও ২৫ টাকা দিলে অতিরিক্ত ২ জিবি ডেটা পাওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত