নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত সংসদ, চাপে পড়ে ‘সরকার মর্মাহত’ সাফাই অমিতের #Nagaland

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকে ১৬ জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত নাগাল্যান্ড। সোমবার নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত সংসদ। ১৪ জন নাগরিকের মৃত্যুর ঘটনায় সরকার দুঃখিত। সংসদে দাঁড়িয়ে অগ্নিগর্ভ নাগাল্যান্ড নিয়ে এমনটাই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

আরও পড়ুনঃ নাগাল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬, প্রশ্নের জবাব পেতে রওনা দিল তৃণমূল #Nagaland

এদিন লোকসভায় বিরোধীদের প্রশ্নের জবাব দিতে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নাগাল্যান্ডের মন জেলায় অনুপ্রবেশকারীদের উপস্থিতির খবর পেয়ে উপস্থিত হয় সেনা জওয়ানরা। ওই এলাকার কম্যান্ডোদের ২১ জনের একটি দল অপারেশনের জন্য উপস্থিত হন। তখনই একটি গাড়িকে আসতে দেখে সেনা জওয়ানরা। সন্দেহ জাগে সেনা জওয়ানদের। ওই গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। তাঁদের দেহ উদ্ধার করার পর জানা যায় যাদের খোঁজ চলছিল তাঁরা এই ব্যক্তিরা নয়। তখনই আহত দুই জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে গোটা গাড়িকে ঘিরে ফেলে এলাকাবাসী।সেনা বাহিনীর দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে একজন সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তাই গুলি চালাতে বাধ্য হন সেনা জওয়ানরা। সেই সময় আরও ৭ জনের মৃত্যু হয়। এরপর স্থানীয় প্রশাসন গিয়ে পুরো পরিস্থিতি সামাল দেয়।

নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত সংসদ, চাপে পড়ে 'সরকার মর্মাহত' সাফাই অমিতের #Nagaland
নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত সংসদ, চাপে পড়ে ‘সরকার মর্মাহত’ সাফাই অমিতের #Nagaland

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, এখন পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে। গতকাল নাগাল্যান্ড পুলিশের ডিজিপি পরিদর্শনে যান। গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমনকি ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করে মামলার তদন্ত শুরু হয়েছে। এরপর রবিবার সন্ধেবেলা ২৫০ জনের জমায়েত মনের অসম রাইফেলের তাঁবুতে হামলা চালায়। আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর সেই ভিড় ছত্রভঙ্গ করতে গুলি চালাতে বাধ্য হয় সেনা জওয়ানরা। ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

তাঁর কথায়, ঘটনার পরেই নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এবং রাজ্যপালের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ডিজিপি এবং মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই একজন অ্যাডিশনাল সেক্রেতারি ইনচার্জকে নিযুক্ত করে গোটা বিষয়টি তদন্ত করে দেখার কথা বলা হয়েছে। মুখ্যসচিব সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভবিষ্যতে এধরনের ঘটনা আরা যাতে না ঘটে সেদিকে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। মনের পরিস্থিতির ওপর কড়া নজরদারি থাকবে প্রশাসনের। এধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের উদ্দেশ্যে সহানুভুতি দেখান তিনি।

নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত সংসদ, লোকসভায় বিবৃতি শাহের 

নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত সংসদ, লোকসভায় বিবৃতি শাহের 
নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত সংসদ, লোকসভায় বিবৃতি শাহের

এদিন সকাল থেকেই আফস্‌পা নিয়ে সরব হতে দেখা গিয়েছে নাগাল্যান্ডের প্রতিটি রাজনৈতিক দলগুলিকে। নাগাল্যান্ডের ওপর থেকে অফস্‌পা তুলে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন নেফিউ রিও। একই সুর লোকসভার সাংসদ তোকেহো ইয়েপথোমি (Tokheho Yepthomi) এর কথাতেও। সেই নিয়ে কোনও মন্তব্য পেশ করলেন না অমিত শাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর