নজরবন্দি ব্যুরোঃ মোদির নেতৃত্বেই দেশে করোনা নিয়ন্ত্রণে! করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয়ে যখন দেশ- বিদেশ সব ক্ষেত্রেই মুখ পুড়েছে মোদি সরকারের, এমনকি ভারতের এই দ্বিতীয় ঢেউকে মোদি-মেড বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ। তখনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন, মোদির নেতৃত্বেই দেশে সফল করেছে করোনার দ্বিতীয় ঢেউ রুখে দেওয়া। জানালেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের জন্য সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে দেশ।”
আরও পড়ুনঃ নারদ কান্ডের শুনানি সোমে, আজ ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন চার অভিযুক্ত


গত কয়েকমাস দেশ জুড়ে হাহাকার চলেছে অক্সিজেন-বেডের। চলেছে মৃত্যু মিছিল। এখনো টিকার আকাল রাজ্যে রাজ্যে। তবে গত কয়েকদিনে ধীরে ধীরে কমছে সংক্রমনের গ্রাফ, কমেছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন, ”এই মুহূর্তে দেশের অক্সিজেনের চাহিদা ১০ হাজার টন থেকে কমে ৩৫০০ টনে নেমে এসেছে। এতেই প্রমাণ হয়, দেশে করোনার সংক্রমণ কমছে। কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এতেই বোঝা যায় দেশে করোনা নিয়ন্ত্রণে আসছে।
সঙ্গে তিনি আরও যোগ করেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে যখন বিশ্বের উন্নত দেশগুলিও হিমশিম খাচ্ছে। সেখানে ধৈর্য ও পরিকল্পনার জোরেই এই মহামারীর বিরুদ্ধে সাফল্য পেয়েছে ভারত। অন্য দেশগুলিতে সরকার যেখানে একক ভাবে করোনার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ভারতে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল দেশবাসী একত্রিত হয়ে লরাই করার ফলেই এই সুফল এসেছে। যদিও শাহের এই মন্তব্যের পর অনেকেই মনে করেছেন প্রথম ঢেউয়ের পর যেভাবে করোনা মুক্তির কথা ঘোষণা করেছিল সরকার, এখানেও তাই করছে। দেশের আক্রান্তের সংখ্যা দৈনিক এখনো দেড় লাখের আসে পাশে। সুতরাং সাফল্য আসেনি এখনো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







