রোগী নয় হুটার বাজিয়ে রথযাত্রার ফুল গেল অ্যাম্বুলেন্সে, ভুল বুঝে পথ ছাড়লেন সাধারণ মানুষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রোগী নয় হুটার বাজিয়ে রথযাত্রার ফুল গেল অ্যাম্বুলেন্সে, ভুল বুঝে পথ ছাড়লেন সাধারণ মানুষ। মরদেহ পাচার, অস্ত্র পাচার থেকে টাকা পাচার সবরকম বেআইনি কাজে অ্যাম্বুলেন্সে কে কাজে লাগানোর ঘটনা অতীতে বহুবার দেখা গেছে। তবে এবার এত ভয়ঙ্কর নয় ঘটনা। বরং কিছুটা মজারই। আজ রাজ্যে বিজেপির রথযাত্রার সুচনা করলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

আরও পড়ুনঃ এবার স্কুলশিক্ষক বনাম গৃহশিক্ষক, বেআইনি প্রাইভেট টিউশনের প্রতিবাদে লিখিত অভিযোগ ও বিক্ষোভ।

রথযাত্রা দিয়েই রাজ্য জয়ের লড়াইয়ের সুচনা করলেন তিনি। তাই সেই রথকে যে নববধূর মত সাজাতে হবে তা বলাইবাহুল্য। লাগবে অনেক ফুল। তবে রথ সাজানোর সেই ফুল কোন গাড়ি বা রিক্সাতে নয় গেল অ্যাম্বুলেন্সে। আবার ভিড় দেখে হুটারও বাজিয়ে উঠল রথ সাজানোর ওই অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষ থেকে পথচারী সকলেই ভেবে বসলেন কোন আপতকালিন রোগী রয়েছে তাতে।

তাই দায়িত্ববান নাগরিকের মত পথ ছেড়ে বসলেন সকলে। এমন মজার তথা বেআইনি ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় বাজারে। আর অ্যাম্বুল্যান্সে বসে থাকা বিজেপি নেতা নিজেই জানালেন, এই ফুল নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির রথ সাজাতে! কিন্তু অ্যাম্বুল্যান্সে করে রথের জন্য ফুল কেন নিয়ে যাওয়া হচ্ছে? সাফাই দিয়ে ঝাড়গ্রামের বিজেপি নেতা মুরারীমোহন যা জানালেন তা চমকে দেওয়ার মতো ও যথেষ্ট হাস্যকর ।  বললেন, সভার জন্যই অ্যাম্বুল্যান্স নিয়ে যাচ্ছিলাম, মাঝপথে ফুল পেয়েছি, কিনে নিয়েছি।

রোগী নয় হুটার বাজিয়ে রথযাত্রার ফুল গেল অ্যাম্বুলেন্সে, ভুল বুঝে পথ ছাড়লেন সাধারণ মানুষ। প্রসঙ্গত এদিনই ঝাড়গ্রাম থেকে বিজেপির ফুলে সজ্জিত পরিবর্তন যাত্রার রথের সূচনা করেন জে পি নাড্ডা।  আর তার আগে অ্যাম্বুল্যান্সে ফুল দেখে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। রাজ্য রাজনীতির রঙ্গ তামাশা ও বেলাগাম হাস্যকর ঘটনা যেন নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন