করোনা আবহে অ্যামাজন নিয়ে এলো রোজগারের দারুণ সুযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে অ্যামাজন নিয়ে এলো রোজগারের দারুণ সুযোগ। করোনা আবহে যাদের চাকরি চলে গেছে এবং যারা এখনো চাকরি সন্ধানে রয়েছেন তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো অনলাইন শপিং সংস্থা অ্যামাজন। শুধু তাই নয় পড়ুয়ারা এই কাজ করতে পারবেন। বিশ্বের সবচেয়ে বৃহত্তম অনলাইন শপিং সংস্থা অ্যামাজন ফুল টাইমের পাশাপাশি পার্ট টাইম চাকরিও সুযোগ নিয়ে এলো। পার্ট টাইম হিসেবে কাজ করেও উপার্জন করতে পারবেন ভালো টাকা।

আরও পড়ুনঃ যবনিকা পতন আসন্ন হাইকোর্টে। পাহাড় প্রমান দূর্নীতি উচ্চ প্রাথমিকে!!

- Advertisement -

এবং কাজের সময় ও নিজেই ঠিক করতে পারবেন। সারা বিশ্বে রমরমিয়ে চলছে অ্যামাজনের ব্যবসা। এই অনলাইন সংস্থায় ডেলিভারি বয় প্রতিদিন লক্ষ লক্ষ প্যাকেট ডেলিভারি করে মাসে ভালো অর্থ উপার্জন করে। শপিং সংস্থাটির প্যাকেট ডেলিভারি করা সময় সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ডেলিভারি বয়দের প্রতিদিন ১০০ থেকে ১৫০ টা প্যাকেট পৌঁছে দিতে হয় সঠিক ঠিকানায়।

যার জন্য তাদের সময় লাগে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। মাসিক বেতনের পাশাপাশি প্রত্যেক ডেলিভারিতে তারা ১৫ থেকে ২০ টাকা করে পেয়ে থাকেন। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে পেট্রোল খরচও দেওয়া হয়। অ্যামাজন সেন্টারের ১০ থেকে ১৫ কিলোমিটারের দুরত্বের মধ্যে ডেলিভারি করতে হয়। তাই আপনিও যদি চান এই সূযোগকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে এখনি আবেদন করে ফেলুন।

আরও পড়ুনঃ করোনা কাণ্ডে মুখ্যমন্ত্রী কে চিঠি। বিচার বিভাগীয় তদন্তের দাবি রাজ্যপালের!

সরাসরি আবেদন করার জন্য আপনাকে যেতে হবে নিচে দেওয়া ওয়েবসাইট-টিতে.. (https://logistics.amazon.in/applynow) তাছাড়াও আপনার নিকটবর্তী যে কোনো অ্যামাজনের সেন্টারে গিয়েও আবেদন জানাতে পারেন। এই চাকরি করার জন্য কয়েকটি জিনিস থাকা আবশ্যক। স্কুল বা কলেজ পাস হলে তার সার্টিফিকেট। নিজেস্ব বাইক বা স্কুটার থাকা বাধ্যতামূলক। এবং বাইক বা স্কুটারের ইনস্যুরেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর