করোনা কাণ্ডে মুখ্যমন্ত্রী কে চিঠি। বিচার বিভাগীয় তদন্তের দাবি রাজ্যপালের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা কাণ্ডে মুখ্যমন্ত্রী কে চিঠি। রাজ্যপাল জগদীপ ধনকর ফের সবর করোনা চিকিৎসা সরঞ্জাম কেনার দুর্নীতি প্রসঙ্গে। ধনকর এর অভিযোগ করোনা চিকিৎসা সরঞ্জাম দুর্নীতি র তদন্তে ৩ জন সদস্যের কমিটি গঠনের বিষয়টি মিথ্যে।রাজ্যপাল এই অভিযোগ এনে এবার মুখ্যমন্ত্রী কে চিঠি লিখলেন। এবং তার দাবি বিচার বিভাগীয় তদন্তের।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লেখা এই দু পাতার চিঠির ছবি রাজ্যপাল টুইট ও করেন।

আরও পড়ুনঃ বাড়ির কাছে বদলি চাই। শিক্ষক দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রীকে আর্তি শিক্ষকদের।

সূত্রের খবর, বৃহস্পতিবার পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে চিঠিতে রাজ্যপাল লেখেন, রাজ্য সরকারের তহবিল থেকে ২,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। দুর্নীতি র তদন্তে গঠন করা কমিটির প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকর এর বক্তব্য, “করোনা চিকিৎসার সরঞ্জামের ফরমায়েস দিয়েছিলেন প্রধান সচিবই। তাই তাঁর নেতৃত্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধান প্রক্রিয়ায় স্বার্থজনিত প্রভাব পড়তে বাধ্য।”

করোনা কাণ্ডে মুখ্যমন্ত্রী কে চিঠি। তাই রাজ্যপালের দাবি সরকারের এই অনুসন্ধান মিথ্যে ও ও বিশ্বাসযোগ্য।রাজ্যপালের এই চিঠির জবাবে রাজ্য বলেছে,রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপার করোনা চিকিৎসা সরঞ্জাম কেনা বিষয়টি। এই বিষয়টি এক্তিয়ারের বাইরে বিচারবিভাগীয় তদন্তের। জগদীপ ধনকর তথা রাজ্যপাল এর এই টুইট ও চিঠির প্রসঙ্গে তৃণমূলের এক সাংসদ জানান, ” রাজ্যপালের এ ধরনের আচরণ সমস্যা তৈরি করছে।”

Image
Image

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত