তালিকায় বারুইপুরের বর্ষা, অমরনাথে মৃত্যুমিছিল। ‘পূন্যভূমিতে মৃত্যুও সুখের’, বলছেন পূন্যার্থীরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার বিকেলে মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথের গুহার একেবারে কাছেই ভেসে গিয়েছে প্রায় ২৫ টি তাঁবু। কাদামাটির নিচে কয়েকটি তাঁবুর ত্রিপল দেখা যাচ্ছে এখনও। সরকারি সূত্র বলছে মৃতের সংখ্যা এদিন বেড়ে হয়েছে ১৬। প্রত্যেকের দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ১৫ হাজার দর্শনার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, কবে খুলবে অমরনাথ সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে চাতক পাখির মত তাকিয়ে রয়েছেন হাজার হাজার পূন্যার্থী।

আরও পড়ুনঃ বর্ধমানে বিষ মদ কান্ডে মৃত্যু বেড়ে ১০, সরকারি মদেই বিষ আছে, বিস্ফোরক সুজন

অমরনাথ রুটের বালতাল বেস ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার হও্যা মৃতদেহগুলিকে। আর এই বেস ক্যাম্পেই অপেক্ষা করছেন বহু পুণ্যার্থী। তাঁদের অপেক্ষার কারণ একটাই, অমরনাথ দর্শন। এত প্রাকৃতিক দূর্যোগ, এত মৃত্যু, কোন কিছুতেই পরোয়া নেই। মহাদেবের পূন্যভূমিতে মৃত্যুও সুখের। কাজেই অমরনাথ দর্শনের অপেক্ষায় রয়েছে হাজার হাজার পূন্যার্থী। তাঁদের পাশ দিয়েই সেনাবাহিনীর জওয়ানরা সরিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক মৃত আহত মানুষকে।

তালিকায় বারুইপুরের বর্ষা, অমরনাথে মৃত্যুমিছিল। 'পূন্যভূমিতে মৃত্যুও সুখের', বলছেন পূন্যার্থীরা!
তালিকায় বারুইপুরের বর্ষা, অমরনাথে মৃত্যুমিছিল। ‘পূন্যভূমিতে মৃত্যুও সুখের’, বলছেন পূন্যার্থীরা!

প্রশাসন সূত্রে খবর, মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে অমরনাথ যাত্রার রুটের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে মেরামতির কাজ চলছে জোরকদমে। তবে এই রুট পুনরায় চালু করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। যদিও সেই অপেক্ষার কারণে ধৈর্য হারাচ্ছেন না পূন্যার্থীরা। রুট খুললেই আবার তাঁরা বেরবেন অমরনাথ দর্শনে।

Amarnath 3

এদিকে যে ৪০ জন দুর্যোগের পর থেকে নিখোঁজ এদিনও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদের মধ্যে রাজস্থানের শ্রীগঙ্গানগরের তিন জন, মহারাষ্ট্রের দু’জন এবং পশ্চিমবঙ্গের একজন রয়েছেন। শুক্রবারের মেঘভাঙা বৃষ্টির সময় মাকে বাঁচাতে গিয়ে ভেসে যান বারুইপুরের বর্ষা। গতকাল ২২ বছরের তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। আহত হয়েছেন বর্ষার মা ও মামাও। ১ জুলাই বারুইপুর থেকে ৭ জনের দলে অমরনাথে যাত্রা করেন বর্ষা।

তালিকায় বারুইপুরের বর্ষা, অমরনাথে মৃত্যুমিছিল। ‘পূন্যভূমিতে মৃত্যুও সুখের’, বলছেন পূন্যার্থীরা!

Amarnath 2

এদিনও বৃষ্টি হয়ে চলেছে। ফের দুর্যোগের আশঙ্কায় রামবনে জরুরি সতর্কতা জারি হয়েছে। মৌসম ভবন অবশ্য মনে করছে, মেঘভাঙা বৃষ্টি হয়নি। নির্দিষ্ট ওই এলাকাতেই মেঘ জমে প্রবল বৃষ্টি হওয়ায় এই দুর্যোগ হয়েছে। হড়পা বান এবং ধস নেমে প্রায় ২৫টি তাঁবু, ছোট কমিউনিটি কিচেন, তিনটি লঙ্গর ভেসে গিয়েছে। ভিডিও’তে দেখা গিয়েছে, কীভাবে জলের স্রোত টেনে নিয়ে যাচ্ছে তাঁবুগুলিকে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওইদিন বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে ছ’টার মধ্যে দু’ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ মারাত্মক দুর্যোগ হয়। এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হলে তবেই তা মেঘভাঙা বৃষ্টি বলা হয়ে থাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন