আমি মোদি ঘনিষ্ঠ তাই বলিউডে অনেকেই আমায় পছন্দ করেন না, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবছর বলিউডে বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়ে ছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই ছবির পর তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বলিউডের একাংশের অভিযোগ সিনেমা বানিয়ে রাজনৈতিক প্রপাগান্ডা চালাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর অভিযোগ, পুলিশের হাতে আটক অভিনেতা রানা ডাগুবতি

এই মুহূর্তে তিনি দুটো ছবির কাজ হাতে নিয়েছেন কিন্তু তবুও তার বিতর্ক পিছু ছাড়ছে না। এক সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় পাঠানের জয়জয়কার নিয়ে। তাহলে তিনি কি শাহরুখ খানকে ঈর্ষা করেন? এই প্রশ্নের উত্তরে পরিচালক তিনি বলেন, বয়কট প্রবনতার মধ্যে ছবি যে সবার মন জিতে নিয়েছে এতে আমার ভালই লাগছে।বিবেক আরো বলেন শাহরুখ খুবই প্রতিভাবান এবং বিচক্ষণ মানুষ।

আমি মোদি ঘনিষ্ঠ তাই বলিউডে অনেকেই আমায় পছন্দ করেন না, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী
আমি মোদি ঘনিষ্ঠ তাই বলিউডে অনেকেই আমায় পছন্দ করেন না, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

তাঁকে নিয়ে আমার কোন সমস্যা নেই। কিন্তু লোকে আমাকে নিয়ে এত সমস্যা কেন বুঝতে পারিনা। এই মুহূর্তে বলিউডের অনেকেই আমায় পছন্দ করেন না। তারা ভাবেন আমি নরেন্দ্র মোদিকে সমর্থন করি। কিন্তু সেই সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন বলিউডে কাজ করলে কি রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হওয়া যায় না? উদাহরণ হিসেবে পরিচালক বলেন,

14 6

অমিতাভ বচ্চন রাজীব গান্ধীর বন্ধু ছিলেন। শাহরুখ সোনিয়া কিংবা প্রিয়াঙ্কার কাছের মানুষ। আবার নর্মদা বাঁচাও আন্দোলনের আমির খান মেধা পাটকরের সঙ্গে ছিলেন। পরিচালক বলেন, শাহরুখ সম্পর্কে কেউ যখন নেতিবাচক কিছু বলেন তখন তাকে যারা বাঁচাতে আসেন তারা কংগ্রেসের। খান সাহেব সম্পর্কে একটি কথা বলুন এবং দেখুন কে বলিউড বাদশা কে সমর্থন করতে আসে। পাঠানের প্রচার কে করেছে? কংগ্রেস?

আমি মোদি ঘনিষ্ঠ তাই বলিউডে অনেকেই আমায় পছন্দ করেন না, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

13 5

আমার ছবি যদি বিজেপির নীতি সমর্থন করে তবে সমস্যা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে কে গিয়েছিল? আমি কি সেখানে গিয়েছিলাম? এককথায় বিবেক বলতে চেয়েছেন বিজেপি সমর্থক বা মোদি ঘনিষ্ঠ হলেই সমস্যা। কিন্তু বলিউডের অন্যান্য বিখ্যাত মানুষেরা অন্য কোন দলকে সমর্থন করলে সেটা সমস্যার কারণ নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত