ফিরছেন লালু, প্রায় ৩ বছর পর আবারও সক্রিয় রাজনীতিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন লালু, ৩ বছর পর বিহারে নীতীশ সরকারের ঘুম ওড়াতে নতুন উদ্যোমে নামছে আরডেডি।বিহারে নীতীশ কুমারের জয় হলও আরজেডির সঙ্গে টক্কর হয়েছিল অনেকটাই।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে নিজেই মাঠে নামবেন, জানালেন রাজ্যপাল ধনগড়।

নীতিশ কুমার বিজেপির জোরেই কার্যত ফের মুখ্যমন্ত্রী পদে বসতে পেরেছেন। তেজস্বী প্রায় কাহিল করে ফেলেছিলেন নীতীশকে। এবার রাজনীতির ময়দানে নামছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব।

লালু প্রসাদ যাদব জেল থেকে এখনও ছাড়া না পেলেও লালু ভার্চুয়াল বার্তায় দলীয় কর্মীদের নিজের সক্রিয় রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন।প্রায় ৩ বছর পর লালু প্রসাদ যাদবকে সক্রিয় রাজনীতিতে ফিরতে দেখা যাবে।

রবিবার ভিডিও বার্তায় লালু প্রসাদ যাদব দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করুন। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য। এই সময় মানুষের সহায়তায় এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি।

এছাড়া দলীয় কর্মীদের তিনি আরও বলেছেন,দেশের হাজার হাজার মানুষ মরছে করোনা ভাইরাসের সংক্রমণে।এই পরিস্থিতিতে আরও বেশি করে তাঁদের পাশে থেকে সাহায্য করা উচিত বলে জানিয়েছেন তিনি।প্রায় ৩ বছর পর দলীয় কর্মীদের সরাসরি বার্তা দিলেন লালু প্রসাদ যাদব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত