ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে নিজেই মাঠে নামবেন, জানালেন রাজ্যপাল ধনগড়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে নিজেই মাঠে নামবেন, জানালেন রাজ্যপাল ধনগড়। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরেও অব্যাহত ভোট কেন্দ্রিক হিংসা। এই নিয়ে রাজ্য বিজেপির সুরে সুর মিলিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনগড়। আর আজ রাজভবনে নয়া মন্ত্রীসভার শপথগ্রহন মিটতেই সাংবাদিক বৈঠক করেন ধনকর।

আরও পড়ুনঃ BJP বিধায়কদের সুরক্ষা নিয়ে চিন্তিত! ৭৭জনকেই কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

তিনি অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে অন্ধকারে রাখা হচ্ছে । প্রশাসন তাঁকে কোনও রিপোর্ট দিচ্ছে না । আর তাই সাংবিধানিক কর্তব্য মেনে অশান্ত এলাকাগুলিতে তিনি নিজে পরিদর্শনে যাবেন বলেও জানান রাজ্যপাল। হিংসা কবলিত এলাকায় নিজে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন  “ভোট পরবর্তী হিংসা উদ্বেগজনক । ডিজিপি ও সিপির কাছে রিপোর্ট চেয়েছিলাম । রিপোর্ট দেওয়া হয়নি । আমি হিংসা কবলিত এলাকায় যাব । মানুষের আত্মবিশ্বাস ফেরাতে হবে । দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।”

তাঁর এই মন্তব্যের পরেই রাজ্য ও রাজ্যপালের দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রসঙ্গত নির্বাচনের পর থেকেই সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন ভোট-পরবর্তী অশান্তি নিয়ে সরব হয়েছিলেন তিনি । মুখ্যমন্ত্রীও অশান্তির ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দেন । তার পরেও তাঁর আক্রমণ থামেনি । এদিন আরও একধাপ এগিয়ে রাজ্যপাল অশান্ত এলাকা পরিদর্শনের বার্তা দিলেন। এদিকে রাজ্যে হিংসা রুখতে মমতা সরকারের ভূমিকা নিয়ে আজই প্রশংসা করেছে কলকাতা হাইকোর্ট।

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে নিজেই মাঠে নামবেন, জানালেন রাজ্যপাল ধনগড়। একইসঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সিট গঠনের দাবিকেও খারিজ করে দিয়েছে। যার ফলে মুখ পুড়েছে বিজেপির। এমন অবস্থায় বিজেপির ‘কাছে’র লোক রাজ্যপালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন দেখার কথামতো কবে তিনি এই হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত