নজরবন্দি ব্যুরো: সম্প্রতি এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনার নাম জড়ায় শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে। যদিও, পরে সাংবাদিক বৈঠক করে মনোজ তিওয়ারি সেই ঘটনা অস্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে যে জল ধীরে-ধীরে ঘোলা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: বীরভূম যেন বারুদের স্তূপ! একই দিনে তিন জায়গা থেকে উদ্ধার প্রচুর বোমা
এবার মনোজের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ ও তোলাবাজির অভিযোগ তুলে পথে নামল বিজেপি। ‘খেলার মাঠে ডিগবাজি, রাজনীতিতে তোলাবাজি, এই মন্ত্রী আর নয়!’ ’জমির দালাল মনোজ তুমি দূর হটো’ কিংবা ‘বিধায়ক মন্ত্রী মনোজ, করে শুধু জমির খোঁজ!’- এমনই বাছা বাছা বিশেষণে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে।

রবিবার সকালে হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ডে এই নিয়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপির হাওড়া জেলা সদরের নেতৃত্ব৷ সেখানেই শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হন নেতৃত্বরা৷ এই নিয়ে হাওড়া সদর বিজেপি সম্পাদক অজয় মান্না বলেন,

“বিধায়ক ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন। এটা ওনার কাজ নয়। আইন-আদালত রয়েছে। সেই জন্য বিজেপির পক্ষ থেকে আমরা পথে নেমেছি। বিধায়ক নিজেই ঠিক করতে পারেন না কোথায় থাকবেন। অথচ কোথা থেকে টাকা কামাবেন সেটা ভালই বোঝেন। আজ উনি অপরাধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
মন্ত্রী মনোজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! শিবপুরে পথে নামল বিজেপি

শিবপুর বিধানসভায় অনৈতিক কাজ করছেন। পুকুর ভরাট হচ্ছে বেআইনিভাবে। বেআইনি নির্মাণ হচ্ছে। আর সেই রেট উনি ঠিক করে দিয়েছেন। সাধারণ মানুষ খেলোয়াড় হিসাবে ভেবেছিল আর এখন মনোজ বলছেন যে যত বড় মন্ত্রী হোক ওনার এলাকায় ঢুকতে পারবেন না।”



