Birbhum: বীরভূম যেন বারুদের স্তূপ! একই দিনে তিন জায়গা থেকে উদ্ধার প্রচুর বোমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বীরভূমের সাঁইথিয়া থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল। সাঁইথিয়া থানার পুলিশের একটি টহলদারির দল রাস্তায় দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যান থেকে উদ্ধার করে ৩০ বাক্স জিলেটিন স্টিক। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঐ একই দিনে চাঁদপুরের কাছে মাঠের মধ্যে মিলল বোমার হদিশ।

আরও পড়ুন: ‘থুতু আমার গায়েই পড়বে’, অর্জুন সিং প্রসঙ্গে কেন এমন বললেন মদন?

প্রায় ৭৫ টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলেই পুলিশের দাবি। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল টিমকে। তাঁরা আসার পরই বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান একটি ঝোপের পাশে রয়েছে এই বোমা গুলি। পরে খবর দেওয়া হয় পুলিশকে।

12 17

আপাতত তাজা বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। অপর দিকে মল্লারপুরের জোমুনি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতেও প্রচুর বোমা উদ্ধার হয়। স্থানীয়রা জানায়, মন্টু শেখের বাড়িতে শতাধিক বোমা মজুত করা রয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

বীরভূম যেন বারুদের স্তূপ! একই দিনে তিন জায়গা থেকে উদ্ধার প্রচুর বোমা

11 22

তবে তারা ১৫টি বোমা উদ্ধার করেছে। বাকিগুলির খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, মন্টু শেখ নামে জনৈক ব্যক্তি বাড়িটি কিনেছিলেন, কিন্তু তিনি মহারাষ্ট্রে থাকেন। তাই বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। ফলে পঞ্চায়েত ভোটের আগে কে বা কারা কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা এখনও অজানা।

10 16

(ছবি গুলি প্রতীকী)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন