SSC Scam: অর্পিতার সব সম্পত্তির দলিল পার্থর বাড়িতে, কত গভীর সম্পর্ক তাঁদের? প্রশ্ন ED-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যত সময় এগিয়ে যাচ্ছে ততোই খুলছে একের পর এক পর্দা । এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ টাকা । সেই রাতে পার্থ চ্যাটার্জির বাড়িতে তল্লাশি করে ED-র হাতে পৌঁছেছিল বেশকিছু জমি ও বাড়ির দলিল।

আরও পড়ুনঃ সবাই সাধু একথা বলতে পারবো না, সাধু এর মধ্যেই ভূত আছে, দাবী মমতার

এখন সেই দলিলে দেখা যাচ্ছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে রয়েছে অন্তত ৬টি কোম্পানি। যার সবগুলিরই ডিরেক্টর অর্পিতা মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু সম্পত্তির দলিল। যেখানেও মালিকানা হিসেবে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম লেখা হয়েছে। মোট ১২টি কোম্পানির নথি পাওয়া গিয়েছে।

33 5

পাশাপাশি, ২ বিএইচকে ফ্ল্যাট থেকে বিলাসবহুল ফ্ল্যাটেরও নথি মিলেছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে। এছারাও মন্ত্রীর বোলপুর কলকাতা, রাজারহাট, বরাহনাগর, সোনারপুরে আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। যার মধ্যে অর্পিতা মুখার্জি ছাড়াও আরও বেশ কয়েকজনের নামে সম্পত্তি আছে।

অর্পিতার সব সম্পত্তির দলিল পার্থর বাড়িতে, কত গভীর সম্পর্ক তাঁদের? প্রশ্ন ED-র

কিন্তু তদন্তকারী অফিসারদের প্রশ্ন, অর্পিতা মুখোপাধ্য়ায় যদি কোনও স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হয়ে থাকেন, তবে সেই দলিল নথি কেন পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে? ইডি আধিকারিকদের মতে, পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে অর্পিতার নামে সম্পত্তির দলিলের হদিশ পাওয়া যাওয়ার ঘটনা প্রমাণ করে দেয় যে, মন্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ কতটা গভীর!

35 6

অর্পিতার সব সম্পত্তির দলিল পার্থর বাড়িতে, কত গভীর সম্পর্ক তাঁদের? প্রশ্ন ED-র

এছারা কসবা, ঠাকুরপুকুর, রাজারহাট সহ একাধিক জায়গায় রয়েছে অর্পিতার সম্পত্তি। যার হদিশ পেয়েছেন ইডি অফিসাররা। সব মিলিয়ে এই তদন্তে কেঁচো খুঁড়েতে কেওটে বেরনোর মতো ঘটনা ঘটেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত