কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া, শুভেচ্ছার বন্যা বলিউডে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। সকাল হতেই খুশির খবর কাপুর এবং ভাট পরিবারে। হাসপাতালে উপস্থিত ছিলেন দুই পরিবারের অনেকেই। খুশিতে আত্মহারা সকলেই। মেয়েকে কাছে পেয়ে আবেগঘন আলিয়া ভাট। সন্তান হবার পর সোশ্যাল মিডিয়াতে আলিয়া লিখেছেন,

আরও পড়ুনঃ শোয়েবের জন্য জীবনের কঠিন সময় কাটাচ্ছেন সানিয়া, বিচ্ছেদের জল্পনা ঘিরে অবনতির দিকে “ভারত-পাক” সম্পর্ক

“আমাদের জীবনের সবথেকে খুশির খবর। আমাদের সন্তান এসে গেছে। এবং কী ম্যাজিকাল সেই মেয়ে। আমরা আনন্দে ভাসছি। আপনাদের আশীর্বাদ চাইছি। সকলের ভালবাসায় ধন্য আমরা, রণবীর ও আলিয়া।” অন্যদিকে রলিয়ার সন্তান হবার পর সবাই শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন তাঁদের। অনুষ্কা শর্মা বললেন, দুজনকে অনেক শুভেচ্ছা। তোমাদের ভালবাসা, এবং খুদে সদস্যকে অনেক আশীর্বাদ।

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া, শুভেচ্ছার বন্যা বলিউডে

এদিকে, বাদ পড়লেন না কপিল শর্মা থেকে শ্বেতা বচ্চন, মৌনী রায় কেউই। ঠাকুমা নিতু সিং আনন্দে আত্মহারা। আশীর্বাদ চাইলেন সকলের কাছে। কপিল শর্মা লিখলেন, “মা বাবাকে শুভেচ্ছা। আর রাজকুমারীর জন্য অনেক ভালবাসা। তোমরা জীবনের সেরা উপহার পেয়েছ”। মৌনী রায় বললেন,” তোমাদের শুভেচ্ছা আর মিষ্টি পরীর জন্য শুধুই ভালবাসা”।

5 6

আবার আলিয়া-রণবীরের বিয়ের ছবি পোস্ট করে করণ লিখেছেন,”ভালবাসায় আমার মন ভরে গিয়েছে…এ পৃথিবীতে তোমায় স্বাগত বেবি গার্ল…তোমার জন্য অনেক অনেক ভালবাসা অপেক্ষা করে রয়েছে… আলিয়া-আরকে আমি তোমাদের খুব ভালবাসি!! আমি তাহলে দাদু হলাম।” এছারাও রালিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, কৃতী স্যানন, নিমরত কৌর, রাখি সাওয়ান্ত, শিবানী দাণ্ডেকর, রিয়া কাপুর, সোনম কাপুর সহ বলিউডের অনেকে।

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া, শুভেচ্ছার বন্যা বলিউডে

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া, শুভেচ্ছার বন্যা বলিউডে

কিন্তু কি নাম রাখলেন এই কন্যা সন্তানের? এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তাঁর ও রণবীর কপূরের মেয়ে হলে তিনি ‘আইরা’ নাম রাখবেন। কিন্তু ‘আইরা’ নামের মানে কী ? এই নামের মানে, যে শ্রদ্ধেয়। এ বার দেখার, রণবীর-আলিয়া তাঁদের মেয়ের নাম আইরা রাখেন! না কি নতুন কোনও নাম দেওয়া হয় খুদে অতিথিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত